Wednesday, June 24, 2026

“যুবসমাজকে অন্ধকার ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছেন আপনি”! মোদিকে কটাক্ষ নুসরতের

Date:

Share post:

দেশজুড়ে বেকারত্ব নিয়ে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সরাসরি আক্রমণ করলেন তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী নুসরত জাহান। একটি টুইটে মোদিকে একহাত নিয়ে বসিরহাটের তৃণমূল সাংসদ লিখেছেন, “দেশের যুব প্রজন্মকে বুঝতে ব্যর্থ আপনি। যুবসমাজকে অন্ধকার ভবিষ্যতর দিকে ঠেলে দিচ্ছেন নরেন্দ্র মোদিজি আপনি।”

করোনা মোকাবিলায় দীর্ঘ লকডাউনের জেরে দেশজুড়ে লক্ষ লক্ষ মানুষ কাজ হারিয়েছেন। কর্মসংস্থাননের কোনও দিশা নেই। একাধিক ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ হয়েছে। দেশের অর্থনীতি তলানিতে ঠেকেছে। দেশের যুব সমাজের একটা বড়া অংশ বেকারত্বের তালিকা লম্বা করেছে। এবং এই পরিস্থিতির জন্য সম্পূর্ণভাবে দায়ী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এমনই চাঞ্চল্যকর অভিযোগ করেছেন নুসরত।

টুইটে মোদিকে একহাত নিয়ে সাংসদ-অভিনেত্রী লেখেন, “বিপুল জনসংখ্যার দেশে নতুন প্রজন্মের জন্য কী করছেন নরেন্দ্র মোদি? দেশের তরুণ প্রজন্মকে বুঝতে আপনি ব্যর্থ। যুবসমাজকে অন্ধকার ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছেন আপনি।”

উল্লেখ্য, করোনা ও লকডাউনের জেরে দেশের অর্থনীতিতে ব্যাপক ধস হয়েছে। সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি বা সিএমআইই-র সমীক্ষা বলছে, শুধু জুলাই মাসেই কর্মহীন হয়েছেন দেশের ৫০ লক্ষ মানুষ। এপ্রিল মাস থেকে সবমিলিয়ে সংখ্যাটি প্রায় ১.৮ কোটি।

Related articles

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...