Wednesday, June 24, 2026

“সময়ের থেকে অনেক এগিয়ে ছিলেন”, রাজীব গান্ধীর জন্মদিনে শ্রদ্ধা জানালেন রাহুল

Date:

Share post:

“অত্যন্ত দূরদর্শী এক মানুষের নাম রাজীব গান্ধী৷ সবচেয়ে বড় কথা হল, অত্যন্ত ভালোবাসার একজন মানুষ৷ আমি খুবই সৌভাগ্যবান, রাজীব গান্ধী আমার বাবা৷ আমি গর্বিত৷ আজ মিস করছি, প্রতিদিনই মিস করি৷”

প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর ৭৬তম জন্মদিনে এভাবেই শ্রদ্ধা জানালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী৷ ওদিকে প্রাক্তন প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও৷ প্রধানমন্ত্রী ট্যুইট করেছেন, “প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীজির জন্মদিনে আমার শ্রদ্ধার্ঘ৷”

আজ, বৃহস্পতিবার রাজীব গান্ধীর ৭৬তম জন্মদিন৷ ভারতের সবচেয়ে কমবয়সী প্রধানমন্ত্রী ছিলেন তিনি৷ ১৯৮৪ সালে কংগ্রেসের দায়িত্ব নেন রাজীব গান্ধী৷ মাত্র ৪০ বছর বয়সেই প্রধানমন্ত্রী হন৷ ১৯৯১ সালের ২১ মে তামিলনাড়ুতে তাঁকে হত্যা করে এলটিটিই জঙ্গিরা৷ রাজীব গান্ধীর মৃত্যুদিনকে “সন্ত্রাসবাদ-বিরোধী দিবস” হিসেবেও পালন করা হয়৷

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...