Friday, June 26, 2026

দুর্ঘটনার লকডাউন: সকাল থেকেই অগ্নিকাণ্ড-গাড়ির ধাক্কা-বিদ্যুৎস্পৃষ্ট

Date:

Share post:

এ যেন দুর্ঘটনার লকডাউন! সকাল থেকেই একের পর এক দুর্ঘটনার খবর আসছে শহর ও শহরতলী থেকে। প্রথমে পার্ক স্ট্রিটে অগ্নিকাণ্ড। এরপর কেষ্টপুর ও বাগুইআটি এলাকায় জোড়া পথ দুর্ঘটনা। তারপর কাঁকুরগাছিতে কর্তব্যরত পুলিশকর্মীকে বেপরোয়া গাড়ির ধাক্কা।

তবে লকডাউনের সকালে সবচেয়ে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে আলিপুর চিড়িয়াখানায়। সেখানে বিজ্ঞাপনী হোর্ডিং লাগানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় দু’জনের। একজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি।

কিন্তু খারাপের শেষ এখানেই নয়। এবার হাওড়ার এজেসি বোস রোড-বি গার্ডেন থানা এলাকার বোটানিক্যাল গার্ডেন লেনে বৃষ্টির জমা জল ও জোয়ারে উঠে আসা গঙ্গার জলে তড়িদাহত হয়ে মৃত্যু হল স্থানীয় দুই তরুণের।

প্রত্যক্ষদর্শীরা জানান, মৃত দুই তরুণ এদিন দুপুরে গঙ্গায় স্নান করতে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। অভিযোগ, বিদ্যুতের তারের সমস্যার কথা সকালে ফোন করে সিইএসসি-কে জানান স্থানীয়রা। তারা এসে দেখেও যায়। কিন্তু কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। তার কিছুক্ষণের মধ্যেই ঘটে মর্মান্তিক দুর্ঘটনা। এমন দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সিইএসসি-এর উদাসীনতা নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে।

Related articles

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...

অন্যায়ের সঙ্গে কোনও আপস নয়, স্পষ্ট বার্তা মমতার

অন্যায়ের বিরুদ্ধে আপস না করে প্রতিবাদের বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা...

‘ল্যান্ড-লাভ জিহাদ’ রুখতে কঠিন পরিকল্পনার কথা শোনালেন মুখ্যমন্ত্রী

চৈতন্যদেব, নেতাজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে রাষ্ট্রবিরোধীদের কোনও জায়গা নেই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এক দেশ, এক প্রধান, এক বিধান, এক...

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...