Saturday, April 11, 2026

২৯.১ শতাংশ মানুষের শরীরে তৈরি ভাইরাসের অ্যান্টিবডি, জানাল দিল্লি সরকার

Date:

Share post:

দিল্লির ২৯.১ শতাংশ মানুষের শরীরে তৈরি হয়েছে ভাইরাসের অ্যান্টিবডি। দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন এই তথ্য জানিয়েছেন। অগাস্টের প্রথম সপ্তাহে দিল্লিতে দ্বিতীয় সেরোলজিকাল সার্ভে শুরু করা হয়।

প্রথমবার ২১ হাজার ৩৮৭ জনের উপর সমীক্ষা করা হয়।প্রথম সমীক্ষা থেকে উঠে আসে দিল্লির মোট জনসংখ্যার ২২.৮৬ শতাংশ মানুষের শরীরে ভাইরাসের অ্যান্টিবডি আছে। দ্বিতীয় সমীক্ষার পর ৬ শতাংশ বাড়ল। তৃতীয় পর্যায়ের সমীক্ষা শুরু হবে সেপ্টেম্বর মাসে।

শরীরে অ্যান্টিবডি থাকার অর্থ সংশ্লিষ্ট ব্যক্তি ভাইরাস আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে গিয়েছেন এবং ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধকারী ক্ষমতা তৈরি হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী জানান, মোট জনসংখ্যার ৪০ শতাংশের অ্যান্টিবডি হলে তবে বলা যাবে হার্ড ইম্যুনিটির দিকে এগোচ্ছে। জানা গিয়েছে, ১৮ বছরের কম বয়সীদের মধ্যে ৩৪.৭ শতাংশের শরীরে অ্যান্টিবডি মিলেছে।

Related articles

বৈভবে মুগ্ধ কোহলি, ম্যাচ শেষে ‘বিরাট’ উপহার ভবিষ্যতের মহাতারকাকে

একজন নিজেকে ক্রিকেটের 'রাজা' হিসেবে প্রমাণ করেছেন, অন্যজন ১৪ বছরের রাজকীয় স্টাইলে ব্যাটিং করে বুঝিয়ে দিয়েছেন ভবিষ্যতে সিংহাসনে...

প্রকাশ্যে গুলি করে খুন আইনজীবীকে: ডবল ইঞ্জিন উত্তরপ্রদেশে নতুন নজির

বাংলাকে বদনাম করার জন্য বাংলায় এসে আইন শৃঙ্খলা নিয়ে অপপ্রচার করার চেষ্টা চালায় বিজেপির নেতারা। আদতে তারা যে...

প্রাক্তন NSG কমান্ডো নন দীপাঞ্জন? উত্তরপাড়ার বিজেপি প্রার্থীর পরিচয় নিয়ে প্রশ্ন, উঠেছে অশ্লীলতার অভিযোগও

চরম বাম হতে হতে হঠাৎ করে গেরুয়া পতাকা হাতে নিয়ে বিজেপির প্রার্থী হয়েছেন দীপাঞ্জন চক্রবর্তী (Dipanjan Chakraborty)। নিজেকে...

২২-০ করুন: মুর্শিদাবাদে নতুন টার্গেট বেঁধে দিলেন অভিষেক

কোনও প্ররোচনায় আগামী ১২ দিন কেউ পা দেবেন না। মুর্শিদাবাদের রেজিনগর সভা থেকে হাতজোড় করে অনুরোধ করলেন তৃণমূলের...