Thursday, June 11, 2026

২২-০ করুন: মুর্শিদাবাদে নতুন টার্গেট বেঁধে দিলেন অভিষেক

Date:

Share post:

কোনও প্ররোচনায় আগামী ১২ দিন কেউ পা দেবেন না। মুর্শিদাবাদের রেজিনগর সভা থেকে হাতজোড় করে অনুরোধ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। হুঙ্কার দিয়ে বললেন, নির্বাচনের পরে সবথেকে বড় জাতীয় পতাকা (National Flag) মুর্শিদাবাদের (Murshidabad) মাটিতে লাগাবো।

অভিষেকের সাফ কথা, বিজেপিকে ছাব্বিশে এমনভাবে জবাব দিতে হবে যে ঊনত্রিশ অবধি এঁদের মেয়াদ না থাকে। আপনারা শুধু ২২-০ করুন তৃণমূল কংগ্রেসের (AITC) পক্ষে বিজেপিকে ৫০-এর নীচে নামানোর দায়িত্ব আমার।

আরও পড়ুন : বাংলায় এসে ঘাটাল মাস্টারপ্ল্যানের ‘প্রতিশ্রুতি’! অমিত শাহর অজ্ঞতা প্রমাণ করলেন অভিষেক

তৃণমূল সাংসদের কথায়, “আমার লোকসভা কেন্দ্রে একটা বিধানসভা কেন্দ্র আছে যার নাম মেটিয়াবুরুজ। সেখানে অনেক সংখ্যালঘু ভাইয়েরা থাকেন। বিজেপির নেতারা অনেক ব্যাঙ্গ বিদ্রুপ করে তাঁদের। কলকাতার মধ্যে সবচেয়ে বড় জাতীয় পতাকা আমি মেটিয়াবুরুজে লাগিয়েছি। আমরা যে দেশপ্রেমিক তার সার্টিফিকেট বিজেপি, নরেন্দ্র মোদি বা যোগী আদিত্যনাথের থেকে নিতে হবে না। মুর্শিদাবাদ অবিভক্ত বাংলার রাজধানী ছিল। মুর্শিদাবাদবাসীকে বাংলাদেশী-রোহিঙ্গা বলে আখ্যায়িত করে বিজেপি। মুর্শিদাবাদে আগামীদিন নির্বাচন হয়ে যাওয়ার পর রাজ্য সরকার নয় দলের তরফ থেকে আমরা বাংলার মধ্যে সবথেকে বড় জাতীয় পতাকা মুর্শিদাবাদের মাটিতে লাগাব। কথা দিয়ে গেলাম। সেই অনুষ্ঠানে আমি আসব।”

Related articles

কেন্দ্রের ছাড়পত্র, কেমোথেরাপির দুই ওষুধের আকাশছোঁয়া দাম বৃদ্ধির পথে

মূল্যবৃদ্ধির জেরে এমনিতেই উঠছে নাভিশ্বাস! তার মধ্যেই এবার ক্যানসারের মত রোগের চিকিৎসা অনেকটাই ব্যয়বহুল হয়ে দাঁড়াচ্ছে। বাড়ছে কেমোথেরাপির...

গৃহবধূদের কাজের মূল্য কত? বড় বার্তা শীর্ষ আদালতের

সুপ্রিম কোর্টের (Supreme Court) এক গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণে নতুন করে আলোচনায় উঠে এল গৃহবধূদের অবদান। শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে...

ফের বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভায় মল্লিকার্জুন খাড়্গে

কর্নাটক (Karnataka) থেকে রাজ্যসভায় পুনর্নির্বাচিত হলেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি তথা প্রবীণ রাজনীতিক মল্লিকার্জুন খাড়্গে (Mallikarjun Kharge)। কার্যত এবারেও...

মোহনবাগানে নতুন বিদেশি, বন্ধ হচ্ছে সুরুচি সংঘের ফুটবল দল?

বসিনিয়ার জাতীয় দলে খেলা ফুটবলার সামীর জেলজোকোভিক(Samir Zeljkovic )সই করলেন মোহনবাগানে( Mohun Bagan Super Giant )। সদ্য সমাপ্ত...