Thursday, June 11, 2026

”২০২৯ পর্যন্ত জোড়াফুলেই আছি”, কাকলিকে চ্যালেঞ্জ প্রতিমা মণ্ডলের

Date:

Share post:

দিল্লির একটি ছবি সোমবার সামনে আসে, সেখানে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাড়িতে কয়েকজন সাংসদকে দেখা গিয়েছে। এরপরেই ২০ জন সই করেছেন বলে দাবি করেছিলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। যদিও সবার ছবি সেখানে ছিল না, প্রতিমা মণ্ডলেরও(Pratima Mandal )ছবি ছিল না। এবার তিনি নিজেই জানিয়ে দিলেন সেদিনের বৈঠকে তিনি ছিলেন না।

প্রতিমা মণ্ডল(Pratima Mandal )নিজের অবস্থান স্পষ্ট করে জানিয়ে দিলেন কোনও বৈঠকে তিনি যাননি। প্রতিমা বলেন, “শতাব্দী কেন, আমি কারও বাড়িতে যাইনি। ৪ তারিখে এস্টিমেট কমিটির বৈঠক ছিল। ৩ তারিখ রাতে দিল্লিতে পৌঁছই। ৪ তারিখেই বিকেল ৪টা ১০-এর বিমানে কলকাতায় চলে আসি। আর দিল্লি যাইনি।”

প্রতিমা জানিয়ে দিলেন তিনি কোনও কাগজে সই করেননি। বলেন, “১৯ জন সাংসদের সই থেকে থাকলে কাগজ দেখান। আমার সিদ্ধান্ত যেন কেউ না নেয়, আমার সিদ্ধান্ত আমি নেব। যারা আমাকে সাংসদ হিসেবে নির্বাচিত করেছে, তাঁরা বললে আমি চলে যাব। কাকলির সঙ্গে কোনও কথা হয়নি। মিথ্যে কথা ছড়ানো সমর্থন করছিনা। ওনারা দিশাহীন হয়ে গিয়েছেন। যারা আমাকে সাংসদ বানিয়েছে ২০২৯ পর্যন্ত আমি তাঁদের সাথেই আছি। তাঁদের সম্মান করছি। দলের বিপদের দিনে দলকে আরও কালিমালিপ্ত করার নীতি আমি কোনমতেই মেনে নিচ্ছি না।”

 

Related articles

দেশজুড়ে বিক্ষোভের আগুন, পুনেতে ‘ককরোচ জনতা পার্টি’র সমাবেশে উপচে পড়ল ভিড়

পরীক্ষা বিতর্ক ও প্রশ্ন ফাঁসের অভিযোগে দেশজুড়ে তোলপাড় চলছে। এই আবহে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে দেশব্যাপী...

কেন্দ্রের ছাড়পত্র, কেমোথেরাপির দুই ওষুধের আকাশছোঁয়া দাম বৃদ্ধির পথে

মূল্যবৃদ্ধির জেরে এমনিতেই উঠছে নাভিশ্বাস! তার মধ্যেই এবার ক্যানসারের মত রোগের চিকিৎসা অনেকটাই ব্যয়বহুল হয়ে দাঁড়াচ্ছে। বাড়ছে কেমোথেরাপির...

গৃহবধূদের কাজের মূল্য কত? বড় বার্তা শীর্ষ আদালতের

সুপ্রিম কোর্টের (Supreme Court) এক গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণে নতুন করে আলোচনায় উঠে এল গৃহবধূদের অবদান। শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে...

ফের বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভায় মল্লিকার্জুন খাড়্গে

কর্নাটক (Karnataka) থেকে রাজ্যসভায় পুনর্নির্বাচিত হলেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি তথা প্রবীণ রাজনীতিক মল্লিকার্জুন খাড়্গে (Mallikarjun Kharge)। কার্যত এবারেও...