Monday, April 6, 2026

চোখের জল মুছে ফেলো বোন, আদিবাসী তরুণীর পাশে দাঁড়ানোর বার্তা সোনুর  

Date:

Share post:

পর্দার খলনায়ক হয়েও বাস্তবের নায়ক হয়ে উঠেছেন তিনি। লকডাউনের প্রথম পর্ব থেকেই সেই নজির রেখেছেন সোনু সুদ। একের পর এক সামাজিক কাজে হাত বাড়িয়ে দিয়েছেন বলিউড অভিনেতা। এবার ছত্তিশগড়ের বস্তরের এক আদিবাসী তরুণীর পাশে দাঁড়ালেন পর্দার খলনায়ক।

গত পাঁচ দিন ধরে লাগাতার বৃষ্টির জেরে মধ্যপ্রদেশের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। সাধারণ মানুষের দুরাবস্থার ছবি সামনে এসেছে। এরইমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এক আদিবাসী তরুণীর ভিডিও। যেখানে দেখা যাচ্ছে, বন্যার মধ্যে নিজের বাড়ির শেষ সম্বল আগলে রাখার চেষ্টা করছেন তিনি। ভেজা বই তুলতে তুলতে কান্নায় ভেঙে পড়েছেন ওই তরুণী।

এই ভিডিও সামনে আসতেই ফের তৎপর হয়েছেন বলিউড অভিনেতা। টুইট করে সোনু সুদ বলেন, ‘চোখের জল মুছে ফেলো বোন। নতুন বই আসবে, বাড়িও নতুন করে তৈরি হবে।’ জানা গিয়েছে, কোমালা গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা ওই তরুণীর নাম অঞ্জলি কুদিয়াম। বন্যার জেরে তাঁদের ৫ একর জমির ফসল নষ্ট হয়ে গিয়েছে।

ওই পরিবারের পাশে দাঁড়িয়েছে স্থানীয় প্রশাসনও। বুধবার কালেক্টর রীতেশ আগারওয়াল, বিধায়ক বিক্রম মানধাবি নতুন বাড়ি বানানোর জন্য অঞ্জলির হাতে তুলে দেন ১ লক্ষ টাকা। নার্সিং কলেজের প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন অঞ্জলি। মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন, প্রয়োজনীয় বই দেবে রাজ্য সরকার।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...