Saturday, June 6, 2026

চিড়িয়াখানার মৃত্যু নিয়ে কমিটি, অদ্ভুতভাবে নীরব বনমন্ত্রী

Date:

Share post:

চিড়িয়াখানায় হোর্ডিং লাগাতে গিয়ে দু’জনের মৃত্যুর জেরে ৩ সদস্যের কমিটি তৈরি করল রাজ্য সরকার। লকডাউনের দিনে কার অনুমতি নিয়ে প্রায় জনা ১২ লোকজন এই কাজ করতে এসেছিল তা খতিয়ে দেখা হচ্ছে। তবে ঘটনা নিয়ে অদ্ভুতভাবে নীরব বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। তাঁকে ঘটনা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, এ ব্যাপারে চিড়িয়াখানা কর্তৃপক্ষ কথা বলবেন। যদিও চিড়িয়াখানার তরফে কোনও বিবৃতি আসেনি। ওয়াটগঞ্জ থানা তদন্ত শুরু করেছে। ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। আহত লিটন দাসের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় বিজেপি নেতা রাকেশ সিংয়ের অভিযোগ, প্রথমত লকডাইনে এই কাজ করা হয় কী করে? তাছাড়া বৃষ্টির মধ্যে ওয়েল্ডিংয়ের কাজ কোন নির্বোধের নির্দেশে হচ্ছিল? জবাব দিতে হবে কর্তৃপক্ষকেই।

Related articles

আয়ারল্যান্ড- ইংল্যান্ড সফরের দল ঘোষণা, চমক দিল বিসিসিআই

প্রত্যাশা মতোই ভারতীয় ক্রিকেটের সূর্য (Surya Kumar Yadav) যুগের অবসানে নতুন দায়িত্ব পেলেন শ্রেয়স আইয়ার(Shreyash Iyer)। শনিবার বিসিসিআইয়ের...

নিজের নিরাপত্তা চেয়েছেন! ভুয়ো খবর উড়িয়ে জনগণের নিরাপত্তা দাবি অভিষেকের

নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এমনকি তিনি না কি নিজের নিরাপত্তা বাড়ানোর...

ফের মেরামতি: রবিবার বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, কোন পথে যাতায়াত

জরুরি মেরামতি ও সংস্কারের কাজের জন্য রবিবার ৭ জুন ভোর ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত ফের সম্পূর্ণভাবে বন্ধ...

পরিবেশ দিবসে সচেতনতার বার্তা শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দিতে বিশেষ উদ্যোগ নিল শ্যাম সুন্দর কোং জুয়েলার্স (Shyam Sundar...