Monday, April 6, 2026

বায়োপিকের অফার ফেরালেন সোনু, লকডাউন পাল্টে দিচ্ছে ফিল্মি কেরিয়ার!  

Date:

Share post:

সোনু সুদ। আলাদা করে পরিচয় দেওয়ার প্রয়োজন নেই। তাঁর জীবন নিয়ে বায়োপিক তৈরির প্রস্তাবে না বলে দিলেন। পরে নিজের হাতেই বই লেখার ইচ্ছে আছে।

লকডাউনে ভিলেন থেকে হিরো। হ্যাঁ ঠিক তাই। সোনু সুদ রিল লাইফে অধিকাংশ ছবিতে ভিলেনের ভূমিকায়। লকডাউনে পরিযায়ী শ্রমিকদের কাছে মসিহা। কয়েক লক্ষ মানুষকে বাড়ি পাঠিয়েছেন একার উদ্যোগে। এবার তিন লক্ষ পরিযায়ী শ্রমিককে চাকরি দেওয়ার অভিযানে নেমেছেন। কিন্তু এর মাঝে তাঁর জীবনচক্র বদলে গিয়েছে। বহু প্রোডিউসার আসছেন তাঁর বায়োপিক করার জন্য। সোনু এক কথায় সে সব খারিজ করে দিয়ে বলেছেন, সেই বয়স বা কাজ আমি করিনি যাতে আমার বায়োপিক হতে পারে। বরং এখনকার ঘটনা মনে রাখছি। পরে সেগুলো নিয়ে বই লেখার ইচ্ছে আছে।

বড় পর্দায় হিরো হওয়ার স্বপ্ন দেখতেন সোনু। কিন্তু হয়ে যান ভিলেন। শেষ চার মাসে তাঁর জীবন যেমন পাল্টেছে, তেমনি ফিল্মি অফারেও পরিবর্তন এসেছে। বহু প্রোডিউসার এখন তাঁকে নায়ক হিসাবে পেতে চাইছেন। প্রোডিউসারের তালিকায় নামিদামীরাও রয়েছেন। সোনু বেশিরভাগ স্ক্রিপ্ট পড়ার সুযোগই পাননি। বলছেন, এখন চাকরি দেওয়ার কাজে ডুবে। সেটা শেষ হলে স্ক্রিপ্টে হাত দেব। তারপর সিদ্ধান্ত।

Related articles

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...