Sunday, June 14, 2026

বাংলা থেকে ফের রাজ্যপাল ? জল্পনা ৩ নাম ঘিরে

Date:

Share post:

মেঘালয়ের রাজ্যপাল হিসেবে মেয়াদ শেষ করেছেন বঙ্গ-বিজেপির প্রাক্তণ সভাপতি তথাগত রায়৷ বাংলা থেকে তিনিই একমাত্র রাজ্যপাল হয়েছিলেন৷ এখন আলোচনা চলছে সক্রিয় রাজনীতিতে তাঁর ফিরে আসা নিয়ে৷

ওদিকে জল্পনা শুরু বাংলার তিন বিজেপি নেতার নাম নিয়ে৷ এদের মধ্যেই কেউ একজন রাজ্যপাল হতে চলেছেন বলে খবর ভাসছে৷ শোনা যাচ্ছে এই ৩জনের একজন মেঘালয়ের রাজ্যপাল পদের দায়িত্ব পেতে পারেন৷ বিশেষ সূত্রের খবর, মেঘালয়ের রাজ্যপাল হিসেবে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি অধ্যাপক অসীম ঘোষ, প্রাক্তন IPS আর কে হান্ডা এবং রাজ্য বিজেপির বর্তমান কোষাধ্যক্ষ ড: সাওয়ার ধনানিয়ার নাম বিবেচনা করছে কেন্দ্র। গত প্রায় ১ বছর ধরেই জল্পনা চলছে অধ্যাপক অসীম ঘোষ রাজ্যপাল হতে পারেন৷ এবার হয়তো সেই দায়িত্ব পেতে পারেন অসীমবাবু৷ তবে অন্য দু’জনের সম্ভাবনাও প্রবল৷

Related articles

‘উপজ চলছে তিকি তাকা’, উৎপল সিনহার কলম

রাত গভীর, কিন্তু সারা পৃথিবী জেগে। ২০১০ বিশ্বকাপ ফুটবল ফাইনাল চলছে জোহানেসবার্গে। প্রথমার্ধের খেলা শেষ । গোলশূন্য অবস্থায়...

সোনারপুর, বিমানবন্দরে মুখ পুড়েছে: ভবানীভবনে অভিষেকের হাজিরায় সতর্ক পুলিশ

রাজ্যে পালাবদলের পরে আইন শৃঙ্খলা নিয়ে যে বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) দিচ্ছেন প্রতিদিন, আদতে তা রক্ষা...

ফ্রান্স সফরে আজ ম্যাক্রোঁর সঙ্গে সাক্ষাৎ প্রধানমন্ত্রীর, বুধে মোদি-ট্রাম্প বৈঠকের সম্ভাবনা

জি সেভেন সম্মেলনে যোগ দিতে ফ্রান্সে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারতীয় সময় অনুসারে শনিবার রাত সাড়ে...

আজ ‘বিদ্রোহী’ তৃণমূল সাংসদদের সঙ্গে বৈঠকে নেই শুভেন্দু! 

তৃণমূল কংগ্রেসের একের পর এক সাংসদ নাম লেখাচ্ছেন 'বিদ্রোহী' দলে। একদিন আগে পর্যন্ত যে তালিকাটা ছিল ১৯ জনের,...