Sunday, June 14, 2026

আফগানিস্তানের স্বাধীনতা দিবসের দিন দফায় দফায় রকেট হামলা

Date:

Share post:

দফায় দফায় রকেট হামলায় কেঁপে উঠলো আফগানিস্তানের কাবুলের কূটনৈতিক এলাকা। মঙ্গলবার ১৮ অগস্ট কাবুলের বেশ কয়েকটি স্পর্শকাতর এলাকায় শক্তিশালী রকেট হামলা চালানো হয় । এখনও পর্যন্ত ১০ জন গুরুতর আহত।
আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিয়ান জানিয়েছেন , কয়েক দফায় এই রকেট হামলা চালানো হয়েছে। বিস্ফোরণে কূটনৈতিক এলাকা সহ পার্শ্ববর্তী অঞ্চল কেঁপে উঠেছে।
সংবাদসংস্থা জানিয়েছে , হামলার পরপরই ওই এলাকায় লকডাউন জারি করা হয়েছে । এছাড়া বিভিন্ন দূতাবাসের কর্মীদের দ্রুত নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। যদিও এখনও পর্যন্ত কোনও গোষ্ঠী ওই হামলার দায় স্বীকার করেনি।
আফগানিস্তানের স্বাধীনতা দিবসের দিনই রকেট হামলা চালানো হয়।
যদিও ১৯ বছরের যুদ্ধ-সংঘাত শেষ করতে শান্তিচুক্তির অংশ হিসেবে আফগানিস্তান থেকে ধাপে ধাপে সেনা সরানো শুরু করেছে যুক্তরাষ্ট্র।
ইতিমধ্যে পুরো এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে ফেলেছে নিরাপত্তা বাহিনী। হামলাকারীদের খোঁজে অভিযান চলছে।

Related articles

FIFA World Cup: VAR প্রযুক্তিকে নিয়ে বিতর্ক, মিশরের সাত তারা জার্সিতে আপত্তি ফিফার

বিশ্বকাপ (FIFA World Cup) হবে কিন্তু বিতর্ক হবে না, তাই হয় নাকি। বিশ্বকাপ শুরু হতে না হতেই বিতর্কের...

বিমানবন্দরে মাথা গোনা! দিল্লির বৈঠকে দলনেতা ঠিক করার পালা ‘রেবেল’দের

লোকসভার ১৯ তৃণমূল সাংসদ এনডিএ-কে সমর্থন জানানোর দাবি করে সোমবার চিঠি দিয়েছেন। তারপরে সেই তালিকায় যোগ দেওয়ার ইচ্ছাপ্রকাশ...

জেনে নিন রবিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ রবিবার (১৪ জুন) দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের নতুন দাম জারি...

স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে ‘কুরুচিকর’ মন্তব্যের অভিযোগে কল্যাণের বিরুদ্ধে এফআইআর!

বিধানসভা নির্বাচনের প্রচারে স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য এবং ভোট পরবর্তী সময়ে হিংসায় উস্কানি দেওয়ার অভিযোগে এবার আইনের জটিলতায়...