Saturday, March 14, 2026

ফের দেশের সেরা পরিচ্ছন্ন শহর ইন্দোর, স্বচ্ছতা সার্ভে রিপোর্ট প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

Date:

Share post:

এই নিয়ে পঞ্চমবার দেশের পরিচ্ছন্নতম শহরের স্বীকৃতি পেলো ইন্দোর৷

Swachh Survekshan 2020 বা দেশের পরিচ্ছন্নতম শহর-সমীক্ষার রিপোর্টে
এই তথ্য জানানো হয়েছে৷
স্বচ্ছতা-সমীক্ষার এই ফলাফল প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ সব মিলিয়ে মোট ১.৮৭ কোটি নাগরিক এই সমীক্ষায় অংশ নিয়েছিলেন৷ ৪২৪২টি শহর, ৬২টি ক্যান্টনমেন্ট ও ৯২টি জনপদ এই সমীক্ষার আওতাভুক্ত ছিলো৷ এই রিপোর্ট জানাচ্ছে, এই নিয়ে পঞ্চমবার সারা দেশের সবচেয়ে সাফ-সুতরো শহর হলো মধ্যপ্রদেশের ইন্দোর৷ স্বচ্ছ মহোৎসবে ১২৯টি পুরস্কার দেওয়া হবে। প্রধানমন্ত্রী এদিন দেশের অনেক নাগরিকের সঙ্গে ভিডিওর মাধ্যমে কথা বলেন৷ এরা সবাই স্বচ্ছ ভারত মিশনের আওতায় বাড়িতে শৌচাগার নির্মাণ করেছেন। একই সঙ্গে সাফাইকর্মীরাও তাঁদের মনের কথা প্রধানমন্ত্রীর সঙ্গে ভাগ করে নেন।

রিপোর্ট অনুসারে, প্রথম স্থান পেয়েছে ইন্দোর। দ্বিতীয় স্থানে গুজরাতের সুরাট, তৃতীয় স্থানে মহারাষ্টের নবি মুম্বই। ২৮ দিন ধরে ভারতের বিভিন্ন প্রান্তে এই সমীক্ষা করা হয়েছে। শহরগুলি পরিচ্ছন্ন করার ক্ষেত্রে নগরোন্নয়ন মন্ত্রককে সাহায্য করার জন্য ধন্যবাদ জানানো হয় বিল গেটস ফাউন্ডেশন, গুগল সহ বিভিন্ন সংস্থাকে। এ বছরও শীর্ষ স্থান পেয়ে জয়ের ধারা অব্যাহত রাখল শিবরাজ সিং চৌহানের প্রশাসন।

spot_img

Related articles

হিসাব নেবেন প্রধানমন্ত্রী! ব্রিগেডের সভার দিন খুন করে বাংলা দখলের বাস্তব প্রকাশ তৃণমূলের

বিজেপির ব্রিগেডে যাওয়ার পথে বাসে করে ইট, পাথর নিয়ে যাচ্ছে বিজেপির কর্মীরা। বিজেপির স্বরূপ প্রকাশ্যে এসে গিয়েছে। ব্রিগেডের...

নমন অ্যাওয়ার্ডসে সম্মানিত হবেন গিল, BCCI-র সর্বোচ্চ পুরস্কার পাচ্ছেন দ্রাবিড়

রবিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে নমন অ্যাওয়ার্ডস ২০২৬ (Naman Awards 2026)। এবারে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেতে চলেছেন ভারতীয়...

এরা গুণ্ডা নয়, খুনি! হামলার পর তোপ আহত মন্ত্রীর, প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করবেন শশী

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা 'বয়কট বিজেপি' ব্যানার ছেড়া থেকে ঘটনার সূত্রপাত। ঘটনার জল...

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...