Monday, April 13, 2026

আদালত অবমাননার মামলার শুনানি স্থগিত রাখতে সুপ্রিম কোর্টে আর্জি প্রশান্ত ভূষণের

Date:

Share post:

আদালত অবমাননার মামলায় তাঁর শাস্তির শুনানি স্থগিত রাখার জন্য সুপ্রিম কোর্টে আর্জি জানিয়েছেন আইনজীবী প্রশান্ত ভূষণ৷
প্রসঙ্গত, আইনজীবী প্রশান্ত ভূষণ গত ১৪ আগস্ট দোষী সাব্যস্ত হন৷ ২০ আগস্ট শাস্তি ঘোষণার কথা সেদিনই জানায় শীর্ষ আদালত৷ এরই মাঝে দোষী সাব্যস্ত প্রশান্ত ভূষণ সুপ্রিম কোর্টে তাঁর শাস্তির শুনানি স্থগিত রাখার জন্য আবেদন করেছেন৷ আবেদনে বলেছেন, তাঁকে দোষী সাব্যস্ত করেছে আদালতের যে আদেশ, তার বৈধতা নিয়ে পুনর্বিবেচনার আবেদন তিনি করেছেন৷ সেই আবেদন গ্রহণ না করা পর্যন্ত আদালত অবমাননার মামলায় শাস্তি ঘোষণা স্থগিত রাখা হোক৷ সুপ্রিম কোর্টের বিচারপতি অরুণ মিশ্র, বিআর গাভাই এবং কৃষ্ণ মুরারির এজলাশে বৃহস্পতিবারের নির্ধারিত শুনানির আগেই এই আবেদন করেছেন প্রশান্ত ভূষণ।
ভূষণের আবেদনে বলা হয়েছে, “গত ১৪ আগস্ট জারি করা সুপ্রিম কোর্টের নির্দেশের বৈধতার প্রশ্ন তুলছেন তিনি৷ সে কারনেই শাস্তি ঘোষণা স্থগিত রাখা হোক৷ কারণ ওই আদেশের প্রভাব গুরুতর এবং আদেশের সাংবিধানিক তাৎপর্যও বিশাল৷ সুপ্রিম কোর্টের রায় পুনর্বিবেচনার জন্য তাঁকে ৩০ দিন সময় দেওয়া হোক।
আদালত অবমাননা আইন অনুযায়ী, এই অপরাধ প্রমানিত হলে ৬ মাসের কারাদণ্ড অথবা ২,০০০ টাকা জরিমানা বা উভয় দণ্ডই একসঙ্গে হতে পারে।

Related articles

গড়িয়ায় ফ্ল্যাট থেকে উদ্ধার গুলিবিদ্ধ যুবকের দেহ, গ্রেফতার প্রেমিকা-সহ ২

সোমবার সকালে কলকাতার গড়িয়া (Garia) এলাকার এক ফ্ল্যাট থেকে গুলিবিদ্ধ অবস্থায় যুবকের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের...

আজ বিকেলে শিবাজী পার্কে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় আশার শেষকৃত্য

এক অধ্যায়ের অবসান ঘটিয়ে রবিবার প্রয়াত হয়েছেন কিংবদন্তি আশা ভোঁসলে (Asha Bhosle)। শোকাতুর ভারতীয় সংগীত মহল। আজ শিল্পীর...

ভোটের প্রচারে আজ করিমপুর-রানাঘাট – বাদুড়িয়ায় অভিষেকের জনসভা

ছাব্বিশের বাংলায় বিধানসভা নির্বাচন (West Bengal assembly election) শুরু হতে আর মাত্র ১০ দিন বাকি। জোরকদমে প্রচার চালাচ্ছে...

আজ বীরভূম-বর্ধমান- বাঁকুড়া জুড়ে নির্বাচনী প্রচারে মমতা 

ভোটের প্রচারে আজ একাধিক জনসভা ও পদযাত্রা-সহ একগুচ্ছ কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। বীরভূম থেকে এদিনের...