Tuesday, March 17, 2026

প্রেসিডেন্ট পুটিনের চির প্রতিদ্বন্দ্বী অ্যালেক্সেইর চায়ে বিষ, কোমায় লড়ছেন

Date:

Share post:

ব্রেকিং রাশিয়া। রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিনের প্রতিদ্বন্দ্বী তথা বিরোধী নেতা অ্যালেক্সি নাভালানিকে বিষ খাইয়ে হত্যার চেষ্টা। তাঁর ব্যক্তিগত মুখপাত্র এদিন ট্যুইট করে এই খবর দিয়েছেন। কিন্তু হত্যার চক্রান্তের পিছনে কে? পুটিন না অন্য কেউ? রহস্য বাড়ছে।

বৃহস্পতিবার ৪৪ বছরের নাভালানি বিমানে টমস্ক থেকে মস্কো ফিরছিলেন। আকাশ পথেই অসুস্থ হলে তড়িঘড়ি বিমান টমস্কতে নামিয়ে সাইবেরিয়ার হাসপাতালে ভর্তি করা হয়। কোমায় রয়েছেন। সঙ্কটজনক পরিস্থিতি।

সম্ভবত চায়ের সঙ্গে বিষ মেশানো হয়। টমস্ক থেকে ওড়ার পরে চা পান করেছিলেন। বিমানে উঠে সিটে বসে ঘামতে শুরু করেন। বাথরুমে গিয়ে জ্ঞান হারান। আন্দোলন এবং অধিকারের দাবিতে সরব অ্যালেক্সিকে কব্জা করতে পুটিন তাঁকে জেলে ভরেন। জেলের মধ্যেও বিষ প্রয়োগ করা হয়। হাসপাতালে পাঠালে সে যাত্রায় বেঁচে যান। এবার চায়ের মধ্যে বিষ। চিকিৎসকরা জানিয়েছেন, গরম তরলের মধ্যে বিষ দেওয়া হয়েছিল। তিন বছর আগে চোখেও আঘাত করে একটি চোখ ক্ষতিগ্রস্ত করা হয় অ্যালেক্সির।

সরকারের দুর্নীতি ফাঁস করে দিতে অ্যালেক্সির এনজিও কাজ করে। ২০১৮ সালে তিনি পুটিনের বিরুদ্ধে প্রার্থী হলে তাঁর মনোনয়ন বাতিল করে দেওয়া হয়। তবু আন্দোলন থেকে তাঁকে সরানো যায়নি। সব জায়গায় পুটিনের দলের বিরুদ্ধে প্রার্থী দিতে চেষ্টা করলে পুতিন এক ব্যবসায়ীকে দিয়ে মামলা করিয়ে অ্যালেক্সেইর সব অফিস বন্ধ করে দেয়।

spot_img

Related articles

‘বিনা কারণে’ শীর্ষ আধিকারিক বদল: স্বেচ্ছাচারী সিদ্ধান্ত থেকে বিরত থাকতে জ্ঞানেশকে চিঠি মমতার

দিল্লিতে সাংবাদিক বৈঠক করে নির্বাচন ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে রাজ্যের শীর্ষ আধিকারিক বদল জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের।...

বকেয়া ডিএ মেটাতে সরকারি নির্দেশ, দু’দফায় মিলবে প্রাপ্য অর্থ

মুখ্যমন্ত্রীর ঘোষণার এক দিনের মধ্যেই বকেয়া মহার্ঘভাতা (ডিএ) মেটানো সংক্রান্ত সরকারি নির্দেশিকা প্রকাশ করল রাজ্য সরকার। সেখানে জানানো...

নির্বাচনী আচরণবিধির জের, থমকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই জারি হয়েছে নির্বাচনী আদর্শ আচরণবিধি। তার জেরেই আপাতত থমকে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ে...

জরুরি কারণ ছাড়া ছুটি নয়! ভোটের আগে পুলিশে ছুটিতে কড়াকড়ি 

আসন্ন বিধানসভা নির্বাচন ২০২৬-এর প্রেক্ষিতে রাজ্য পুলিশের ক্ষেত্রে ছুটি মঞ্জুরির উপর জারি হল কড়া বিধিনিষেধ। নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ...