Monday, April 13, 2026

জলসীমায় রাশিয়ার যুদ্ধজাহাজ, তাড়া করতে ছুটল ব্রিটেন

Date:

Share post:

আন্তর্জাতিক জলসীমায় লঙ্ঘন করেছিল রাশিয়ার যুদ্ধ জাহাজ। পৌঁছে গিয়েছিল প্রায় ব্রিটেনের জলসীমার কাছে। রীতিমতো তাড়া করে ৯টি যুদ্ধজাহাজ ফেরাল ব্রিটেনের রয়্যাল নেভি।

রয়্যাল নেভির পক্ষ থেকে জানানো হয়েছে, জলসীমা খুব কাছে যুদ্ধজাহাজগুলি দেখা যায়। পেট্রল ভেসেল এইচএমএস মার্সে ও এইচএমএস টাইন এবং টাইপ ২৩ ফ্রিগেট ওয়েস্টমিনিস্টার যুদ্ধজাহাজ নজরদারি চালাতে শুরু করে। জানা গিয়েছে, ৯টি রাশিয়ান যুদ্ধজাহাজের মধ্যে ৩টি ছিল স্টিরেগাসচি ক্লাস করভেট, ৩টি রোপুচা ক্লাস করভেট ও তিনটি মিসাইল ঠাসা পেট্রল বোট। প্রত্যেকটি যুদ্ধজাহাজের গতিবিধি নজর রাখে ব্রিটেন। ব্রিটেনের সঙ্গে নজরদারিতে যোগ দেয় পর্তুগাল, কানাডা, জার্মানি, নরওয়ে ও ডেনমার্ক।

গত মাসেই জাহাজগুলি বাল্টিক সাগর থেকে নর্থ সির দিকে যেতে দেখা যায়। ব্রিটিশ নৌবাহিনীর সঙ্গে পর্তুগীজ ফ্রিগেট এআরপি কোর্তে রিয়াল নজরদারি শুরু করে। তাদের সঙ্গে যোগ দেয় রয়্যাল কানাডিয়ান নেভির হ্যালিফাক্স ক্লাস ফ্রিগেট এইচএমসিএস টরোন্টো এবং জার্মান ও নরওয়ের ভেসেল। যদিও জলসীমার কাছাকাছি রাশিয়ার জাহাজ পৌঁছে যাওয়া এই প্রথম নয় বলে জানাচ্ছে ব্রিটেন।

Related articles

ভোটের প্রচারে আজ করিমপুর-রানাঘাট – বাদুড়িয়ায় অভিষেকের জনসভা

ছাব্বিশের বাংলায় বিধানসভা নির্বাচন (West Bengal assembly election) শুরু হতে আর মাত্র ১০ দিন বাকি। জোরকদমে প্রচার চালাচ্ছে...

আজ বীরভূম-বর্ধমান- বাঁকুড়া জুড়ে নির্বাচনী প্রচারে মমতা 

ভোটের প্রচারে আজ একাধিক জনসভা ও পদযাত্রা-সহ একগুচ্ছ কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। বীরভূম থেকে এদিনের...

ট্রাইবুনালে বৈধ ভোটারের স্বীকৃতি পেলে ভোট দেওয়া যাবে কি, আজ নজর সুপ্রিম কোর্টে 

বাংলার বিধানসভা নির্বাচনের আর মাত্র ১০ দিন বাকি। আগামী ২৩ এপ্রিল প্রথম দফার নির্বাচন হবে ১৫২ টি বিধানসভা...

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...