Tuesday, March 17, 2026

মায়ের দুধ খেতে দুই ছানার ঠেলাঠেলি, তৃতীয়কে চেটেপুটে সাফ করছে শীলা

Date:

Share post:

কিশোর সাহা

দুই ছানা মায়ের দুধ খেতে ঠেলাঠেলি করে চলেছে। তৃতীয় জনকে চেটেপুটে সাফ রাখতেই ব্যস্ত মা-শীলা। এমন মনকাড়া ছবি দেখা যাচ্ছে শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে। বৃহস্পতিবার লকডাউনের দিনে তিন ছানাকে নিয়ে নিস্তরঙ্গ সাফারি পার্কে দারুণ কাটাল শীলা। ওদের বাবা বিভান অবশ্য পাশের এনক্লোজারে রয়েছে ছানাদের জন্মের আগে থেকেই। কিন্তু, তিন ছানাকে নিয়ে শীলার খুনসুটি, জীবনযাপন ভিডিওতে তুলে রাখতে এতটুকুও দেরি করেনি কর্তৃপক্ষ।

ঘটনা হল, প্রায় ১২০ দিন আগে শীলা যখন যৌনসঙ্গমের জন্য তেতে উঠেছিল সে সময়েই কর্তৃপক্ষ সতর্ক হয়েছিলেন। ঘটনাচক্রে, তার কয়েক মাস আগে থেকেই পাশের খাঁচায় বিভানকে রাখা হয়েছিল। দুজনে দুজনকে দেখে শত্রুতামূলক আচরণ করেনি। একে অন্যকে দেখে গর্জন করেনি। বরং, দুজনের মধ্যে একটা প্রীতির সম্পর্ক খেয়াল করেছিলেন সাফারি কর্তৃপক্ষ। এর পরে বিভানকে শীলার খাঁচায় ছেড়ে দেওয়া হয়েছিল। প্রায় দিন দশেক দুজনের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক হয়।
সাফারি পার্কের এক কর্তা জানান, সাধারণত, যৌনসম্পর্কে তৃপ্ত হলে স্ত্রী বাঘ পুরুষ বাঘকে এড়িয়ে চলতে শুরু করে। এখানেও শীলা বিভানকে এড়িয়ে চলতে শুরু করে। এর পরে বিভানকে ফের আলাদা করে দেওয়া হয়। শীলা কিছুদিনের মধ্যে গর্ভবতী হয়ে পড়ে।
সেটা কীভাবে বোঝা যায়! স্ত্রী বাঘের রোজকার খাবারের পরিমাণ বেড়ে যায়। অন্তত, ৭-৮ কেজি মাংস বেশি খেতে শুরু করে গর্ভবতী বাঘ। সেই মতো লক্ষ্য রাখা শুরু হয়। ১১০-১২০ দিনের মাথায় শীলা তিন ছানার জন্ম দেয়।

সেই ছানারা এখন বেঙ্গল সাফারি আলোকিত করে রেখেছে। লকডাউনেও ছানাদের কাণ্ডকারখানা দেখে জনমানবহীন ভাবে থাকার কথা ভুলে গিয়েছেন কর্মীরা। দুই ছানা কখনও মায়ের দুধ খাওয়ার জন্য ধস্তাধস্তি করছে। আবার তৃতীয় ছানাকে মা চেটেপুটে সাফ রাখার চেষ্টা করছে। এভাবেই আরও অন্তত মাস তিনেক চলবে। ছ’মাস গেলে ছানারা মায়ের দুধ খাওয়া ছাড়তে পারে।
এখন তো কচি তারা, কথা ফোটে নাই….

spot_img

Related articles

‘বিনা কারণে’ শীর্ষ আধিকারিক বদল: স্বেচ্ছাচারী সিদ্ধান্ত থেকে বিরত থাকতে জ্ঞানেশকে চিঠি মমতার

দিল্লিতে সাংবাদিক বৈঠক করে নির্বাচন ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে রাজ্যের শীর্ষ আধিকারিক বদল জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের।...

বকেয়া ডিএ মেটাতে সরকারি নির্দেশ, দু’দফায় মিলবে প্রাপ্য অর্থ

মুখ্যমন্ত্রীর ঘোষণার এক দিনের মধ্যেই বকেয়া মহার্ঘভাতা (ডিএ) মেটানো সংক্রান্ত সরকারি নির্দেশিকা প্রকাশ করল রাজ্য সরকার। সেখানে জানানো...

নির্বাচনী আচরণবিধির জের, থমকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই জারি হয়েছে নির্বাচনী আদর্শ আচরণবিধি। তার জেরেই আপাতত থমকে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ে...

জরুরি কারণ ছাড়া ছুটি নয়! ভোটের আগে পুলিশে ছুটিতে কড়াকড়ি 

আসন্ন বিধানসভা নির্বাচন ২০২৬-এর প্রেক্ষিতে রাজ্য পুলিশের ক্ষেত্রে ছুটি মঞ্জুরির উপর জারি হল কড়া বিধিনিষেধ। নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ...