Saturday, April 4, 2026

জাহাজ ভেঙে সমুদ্রে মিশেছে হাজার টন তেল, ধৃত ভারতীয় ক্যাপ্টেন

Date:

Share post:

সমুদ্রে ধীরে ধীরে ডুবে যাচ্ছে একটি বিশাল মালবাহী জাহাজ। আর তাতে থাকা জ্বালানি তেল মিশছে সমুদ্রের জলে।

মরিশাসের উপকূলের এই ঘটনায় জাহাজের ক্যাপ্টেন ও তাঁর ডেপুটিকে গ্রেফতার করল মরিশাস পুলিশ।
ধৃত ক্যাপ্টেনের নাম সুনীলকুমার নন্দেশ্বর। তিনি ভারতীয়। তাঁর ডেপুটি শ্রীলঙ্কার নাগরিক। তাঁদের বিরুদ্ধে আন্তর্জাতিক সমুদ্রআইন লঙ্ঘন এবং অবৈধ গতিবিধির অভিযোগ আনা হয়েছে। আগামী সপ্তাহে তাঁদের জামিন সংক্রান্ত শুনানি হবে। ততদিন পর্যন্ত তাঁদের পুলিশি হেফাজতে রাখা হবে।

প্রসঙ্গত, গত ২৫ জুলাই ঢেউয়ের ধাক্কায় মরিশাসের উপকূলের কাছে একটি প্রবাল প্রাচীরে আছড়ে পড়েছিল ‘এমভি ওকাসিয়ো’ নামে জাপানি তেলবাহী জাহাজটি। প্রায় ৪ হাজার টন তেল নিয়ে সিঙ্গাপুর থেকে ব্রাজিল যাচ্ছিল সেটি। কয়েক দিনে ক্ষতিগ্রস্ত জাহাজটি থেকে অন্তত এক হাজার টন তেল ছড়িয়ে পড়ে ওই অঞ্চলে। এই ঘটনায় সমুদ্রের বাস্তুতন্ত্র নিয়ে চিন্তায় পড়েন পরিবেশবিদরা।

 

Related articles

আমার থেকেও দ্রুত ব্যাট স্পিড: ১৫ বছরের বৈভবেই ভবিষ্যৎ দেখছেন যুবরাজ

বরাবর তিনি ঠোঁটকাটা হিসাবেই পরিচিত। একসময় নিজের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে মহেন্দ্র সিং ধোনি, কাউকে নিয়েই স্পষ্ট কথায়...

অশান্তি পাকাতে বিজেপির কী চক্রান্ত: মালদহে ফাঁস করে সতর্ক করলেন মমতা

কালিয়াচকের ঘটনায় বহিরাগত রাজনৈতিক দলের প্রভাবে বদনাম হয়েছে বাংলার। ন্যায্য ভোটারের দাবি থেকে যে অশান্তি তৈরি করা হয়েছে,...

বিজেপি প্রার্থীর বিরুদ্ধে দলই খুনের অভিযোগ করে! বারাবনিতে পদ্মপ্রার্থীকে তীব্র নিশানা অভিষেকের, সিলিকোসিস আক্রান্তের আশ্বাস

বারাবনি বিধানসভায় দলীয় প্রর্থী বিধান উপাধ্যায়ের সমর্থনে প্রচারে গিয়ে বিজেপি প্রার্থীকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...