Thursday, June 25, 2026

চার বছরের স্নাতক কোর্সের জন্য স্টুডেন্টস ক্রেডিট ব্যাঙ্কের ভাবনা কেন্দ্রের

Date:

Share post:

৩৪ বছর পর বদল হয়েছে জাতীয় শিক্ষানীতি। নতুন শিক্ষানীতিতে কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ৪ বছরের স্নাতক কোর্সের ঘোষণা করা হয়েছে। এই পদ্ধতিতে পঠন-পাঠন চালিয়ে যেতে তৈরি হচ্ছে স্টুডেন্টস ক্রেডিট ব্যাঙ্ক।

কেন এই ক্রেডিট ব্যাঙ্ক? নতুন জাতীয় শিক্ষানীতি অনুযায়ী, চার বছরের স্নাতক কোর্সের মাঝে ছাত্ররা চাইলে কিছুদিনের জন্য পঠন পাঠন বন্ধ রাখতে পারবেন। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক সূত্রে খবর, তখন তাঁদের অ্যাকাডেমিক ক্রেডিট জমা থাকবে ক্রেডিট ব্যাঙ্কে। পরে তাঁরা ক্লাস শুরু করলে সেই ক্রেডিট তাঁদের কাজে লাগবে। আগামী ডিসেম্বর মাস থেকে পরীক্ষামূলকভাবে ওই ব্যাঙ্ক কাজ শুরু করবে বলে জানা গিয়েছে।

প্রসঙ্গত, নতুন জাতীয় শিক্ষানীতিতে বলা হয়েছে স্নাতক স্তরের কোর্সে অনেক ‘এন্ট্রি ও এক্সিট পয়েন্ট’ থাকবে। পুরো কোর্সের মধ্যে প্রতি বছর পড়ুয়াকে ডিগ্রি, ডিপ্লোমা বা সার্টিফিকেট দেওয়া হবে। এক বছর কোর্স করলে মিলবে সার্টিফিকেট। দু’বছর ক্লাস করলে ডিপ্লোমা। তিন বছর ক্লাস শেষে পাওয়া যাবে ডিগ্রি। সব শেষে চার বছরের কোর্সের পর ছাত্রছাত্রীরা পাবে ফোর ইয়ার ডিগ্রি।

 

 

Related articles

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...