Tuesday, June 23, 2026

এবার ভারতে একদিনে করোনা আক্রান্তের সংখ্যা চোখ কপালে তুলবে

Date:

Share post:

দেশজুড়ে ফের করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী। এবার গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে আরও ৬৯ হাজার ৬৫২ জনের শরীরে মিলল করোনা ভাইরাসের হদিশ। পাশাপাশি এই ২৪ ঘন্টার মধ্যে ৯৭৭ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। ফলে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ২৮ লক্ষ ৩৬ হাজার ৯২৬ জন। এপর্যন্ত এই মারণ ভাইরাসের সংক্রমণে দেশে মোট মৃত্যু হয়েছে ৫৩ হাজার ৮৬৬ জন রোগীর। আজ, বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে এই তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রক আরও জানিয়েছে, বর্তমানে দেশজুড়ে চিকিৎসাধীন রয়েছেন ৬ লক্ষ ৮৬ হাজার ৩৯৫ জন সক্রিয় করোনা রোগী। ইতিমধ্যেই করোনা জয়ের পর হাসপাতাল থেকে ছাড়া পেয়ে গিয়েছেন ২০ লক্ষ ৯৬ হাজার ৬৬৫ জন।

Related articles

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...