Saturday, June 27, 2026

সুস্থ হয়েই কৌন বনেগা ক্রোড়পতির সেটে যেতে প্রস্তুতি অমিতাভের

Date:

Share post:

কোভিডে সুস্থ হয়ে বাড়ি ফিরে নিজেকে ঘরবন্দি করে রেখেছেন। সেই অবস্থা থেকেই অমিতাভ বচ্চন নিজের ব্লগে জানালেন, খুব শীঘ্রই তিনি ‘কৌন বনেগা ক্রোড়পতি’র শুটিংয়ে ফিরবেন। ৭৮ বছর বয়সেও অমিতাভের কাজ পাগল মানসিকতায় বিস্মিত নেটিজেনরা। সিনিয়রের সঙ্গে জুনিয়র বচ্চনও কাজে ফিরছেন। সাধারণভাবে সরকার ৬৫ বছরের ঊর্ধ্বের নাগরিকদের কাজে বেরনোর উপরে নিষেধাজ্ঞা জারি করলেও মহারাষ্ট্র সরকার এই বাধা তুলে নেওয়ায় অমিতাভ শুটিং করতে পারছেন।

‘কৌন বনেগা ক্রোড়পতি’র প্রোমো শুট হয়েছিল মে মাসে। তখন ভক্তরা প্রশ্ন তুলে বলেছিলেন, এখন শুট করা ঠিক হচ্ছে কি! পাল্টা অমিতাভ রেগে গিয়ে বলেছিলেন, বেশ করেছি, আপনার কী? সমস্যা আপনি নিজের কাছে রাখুন। সব নিয়ম মেনেই শুটিং হয়েছে। যদিও তারপরেই কোভিড আক্রান্ত হন বিগ বি। তারপর অভিষেক, ঐশ্বর্য ও আরাধ্যা। সকলেই আপাতত সুস্থ।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...