Sunday, April 5, 2026

বাইসন মেরে দিব্যি ভুরিভোজ! ধৃত ১

Date:

Share post:

গরুমারার জঙ্গলে বাইসন হত্যা করে মাংস খাওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল গরুমারা বন্যপ্রাণী বিভাগ।
গরুমারা বন্যপ্রাণী বিভাগের এডিএফও জন্মেঞ্জয় দত্ত জানিয়েছেন, বুধবার রাতে গরুমারা জঙ্গল লাগোয়া টিলাবাড়ি এলাকার কয়েকজন বাসিন্দা গরুমারার গভীর জঙ্গলে ঢুকে একটি বাইসন হত্যা করে । সেই মৃত বাইসনের মাংস রান্না করে খাওয়া হয়। বন্যপ্রাণী বিভাগের আধিকারিকদের কাছে সেই খবর পৌঁছাতে বেশি সময় লাগেনি। বৃহস্পতিবার তল্লাশি চালিয়ে একজনকে গ্রেফতারও করা হয়। ধৃতকে জেরা করে বেশ কয়েকজনের নাম জানতে পেরেছেন আধিকারিকরা। তাদের খোঁজে তল্লাশি চলছে। জানা গিয়েছে, ধৃতের কাছ থেকে কাঁচা মাংস ছাড়াও রান্না করা মাংস উদ্ধার হয়েছে।
সোমরা মুন্ডা ওই ওই ধৃতের কাছ থেকে বাইসনের সিং ও ধারালো অস্ত্র মিলেছে।

Related articles

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...

প্রার্থীদের কথা শুনছে কমিশন! ভোট পরিচালনার নিরপেক্ষতায় প্রশ্ন বিচারপতির

নির্বাচন পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন...

হার্মাদরা জার্সি পাল্টে সন্ত্রাস ফেরাতে চাইছে! জামানত জব্দ হবে বহিরাগতদের

বিজেপিকে ভোট দেওয়া মানে পরোক্ষভাবে সিপিএমের হার্মাদদের সমর্থন করা! তাই রায়নার মানুষ আগেও এইসব বহিরাগতদের জামানাত বাজেয়াপ্ত করে...

ভোটার তালিকা থেকে ৮০ লক্ষ নাম উধাও! কমিশনের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রের’ অভিযোগে সরব গণমঞ্চ

রাজ্য বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া বা ‘সার’ (স্পেশাল ইনটেন্সিভ রিভিশন) নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলল নাগরিক...