Saturday, April 4, 2026

নিম্নচাপে নাজেহাল : কলকাতার বিভিন্ন প্রান্তে জল-যন্ত্রণার ছবি

Date:

Share post:

বঙ্গোপসাগরে তৈরি হয়েছে জোড়া নিম্নচাপ। আর তার জেরে দক্ষিণবঙ্গ জুড়ে শুরু হয়েছে ব্যাপক বৃষ্টি। শনিবার বৃষ্টির পরিমাণ খানিকটা কমবে বলে হাওয়া অফিস জানালেও রবিবার থেকে ফের শুরু হবে ভারী বৃষ্টি । এদিকে, বৃহস্পতিবার থেকে কলকাতায় চলছে ব্যাপক বৃষ্টি। যার জেরে কলকাতার বিভিন্ন এলাকায় জলমগ্ন ।

খিদিরপুর: বৃহস্পতিবার থেকে শুরু হওয়া বৃষ্টিতে খিদিরপুরে উঠে এল জল-যন্ত্রণার ছবি। খিদিরপুরের ৭৪ নম্বর ওয়ার্ডের রমানাথ পাল রোডের অবস্থা খুবই খারাপ। টানা দু’দিন ধরে বৃষ্টিতে শুক্রবার জলের পরিমাণ বেড়েছে। তার ফলে রাস্তার ওপর হাঁটু সমান জল। বাইক, সাইকেল নিয়ে যাতায়াত করা সম্ভব হচ্ছে না। পাশাপাশি ৭৯ নম্বর ওয়ার্ডও জলমগ্ন । এখনকার ভূকৈলাশ রোডও জলমগ্ন । স্থানীয় বাসিন্দারা জানান,” বছরের পর বছর এখানে একই অবস্থা। বৃষ্টি হলেই সমস্যা হয়।”

 

ঠাকুরপুকুর : ঠাকুরপুকুরের ১২৪ নম্বর ওয়ার্ডের পূর্বাঞ্চল এলাকার প্রায় ১০০ টি পরিবার জলবন্দি। পাশ দিয়ে বয়ে গিয়েছে খাল । খাল সংস্কারের কাজ চলছে। যার ফলে খাল বন্ধ করে দেওয়া হয়েছে । জল বের হতে না পারায় গোটা এলাকায় জলমগ্ন । ঠিকমতো রাস্তা বোঝা যাচ্ছে না, ফলে ঘটতে পারে বিপদ। স্থানীয় বাসিন্দারা জানান, শিশু এবং বয়স্করা রয়েছেন বাড়িতে কোনও প্রয়োজন হলে যাওয়ার উপায় নেই।

ইএম বাইপাস : কলকাতার ব্যস্ততম রাস্তা ইএম বাইপাস।  সায়েন্স সিটি থেকে চিংড়িঘাটা, মাঠ পুকুর এলাকায় শুক্রবার একেবারে জলমগ্ন ছবি ধরা পড়ল। দীর্ঘদিন ধরেই এই রাস্তা সমস্যার মুখে । জল জমে একটুতেই । দু’দিনের বৃষ্টিতে জল আরও বেড়েছে। এদিন লকডাউন থাকায় সমস্যা কিছুটা কম হলেও পরিস্থিতি ভয়ঙ্কর।

Related articles

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...