Tuesday, April 7, 2026

দেশে আক্রান্তের সংখ্যা ঊর্ধ্বমুখী, সময়ের আগেই মিলতে পারে প্রতিষেধক জানাচ্ছে ICMR

Date:

Share post:

সারা বিশ্বে এখন করোনা আক্রান্তের সংখ্যা ২২,৮৬৫,৯৩২। তারমধ্যে শুধু ভারতেই আক্রান্তের সংখ্যা ২৯,০৬,৫৮৪। ওয়ার্ল্ডও মিটারের তথ্য অনুযায়ী, গোটা বিশ্বে আক্রান্তের সংখ্যার নিরিখে ভারত তিন নম্বর স্থানে রয়েছে। বেশ উদ্বেগজনক পরিস্থিতি। তবে এই পরিস্থিতিতে কিছুটা হলেও স্বস্তির খবর শোনাচ্ছে ‘ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ’। পরিস্থিতি বিবেচনা করে হয়তো প্রত্যাশিত সময়ের আগেই মিলতে পারে ভারতে তৈরি করোনা প্রতিষেধক, এমনটাই ঘোষণা আইসিএমআর’এর।

এক সর্বভারতীয় সংবাদ সংস্থার তরফ থেকে জানা গিয়েছে, আইসিএমআর-এর ডিরেক্টর জেনারেল ডঃ বলরাম ভার্গব জানিয়েছেন, যে কোনও টিকার চূড়ান্ত পর্যায়ের হিউম্যান ট্রায়াল শেষ হতে ৬-৯ মাস সময় লাগে। তবে সরকার যদি সিদ্ধান্ত নেয়, সেক্ষেত্রে জরুরি অনুমোদনের বিষয়টি বিবেচনা করা যেতে পারে।

ভারতে তৈরি করোনা প্রতিষেধক কোভ্যাকসিনের ফল আশাব্যঞ্জক। এর দ্বিতীয় পর্যায়ের হিউম্যান ট্রায়ালও শুরু হয়ে গিয়েছে। জানা গিয়েছে, দু’টি পর্যায়ে মোট ১,১০০ জন স্বেচ্ছাসেবকের উপর কোভ্যাকসিন পরীক্ষামূলক ভাবে প্রয়োগ করা হবে। এই ট্রায়ালের জন্য হায়দরাবাদের নিজাম ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস, দিল্লি ও পটনার এইমস-সহ মোট ১২টি প্রতিষ্ঠানকে বেছে নিয়েছে আইসিএমআর। পাশাপাশি আহমেদাবাদের ওষুধ সংস্থা জাইডাস ক্যাডিলাও তৈরি করছে করোনার প্রতিষেধক জাইকভ-ডি।

সূত্রের খবর, কেন্দ্র চাইলে জরুরি ভিত্তিতে দেশীয় এই দুই ভ্যাকসিনের ক্ষেত্রে জরুরি অনুমোদনের বিষয়টি বিবেচনা করতে পারে আইসিএমআর।

Related articles

অষ্টম তফসিলিতে অন্তর্ভুক্ত করেনি রাজবংশী ভাষা! মুখ্যসচিবের চিঠি দেখিয়ে কেন্দ্রকে তোপ অভিষেকের

রাজবংশী ভাষাকে অষ্টম তফসিলিতে অন্তর্ভুক্ত করার জন্য কেন্দ্র সরকারকে দেড় মাস আগে রাজ্যের মুখ্যসচিব চিঠি দিলেও তার সদুত্তর...

আজ রাতে একটা সভ্যতা ধ্বংস হবে: সময়ের মেয়াদ শেষ হওয়ার আগেই বার্তা ট্রাম্পের!

বেঁধে দেওয়ার সময়ের মেয়াদ যত এগোচ্ছে হুমকির মাত্রা তত বাড়াচ্ছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার হরমুজ প্রণালী (Strait...

মিহির সুইচ অফ বিধায়ক: নাটাবাড়িতে পরিষেবা দিয়েছে তৃণমূলই! অবৈধ ভাবে ২৭ লক্ষ নাম বাদ নিয়ে সরব অভিষেক

গত পাঁচ বছর বিজেপির যিনি বিধায়ক ছিলেন তাঁকে ২০১৯ থেকে ২০২৪ কোচবিহারের মাটিতে বিজেপির সাংসদ ছিলেন। সাংসদ সময়...

পশ্চিম এশিয়ার যুদ্ধের ছেঁকা ফের বিমান পরিবহনে: বাড়ছে এয়ার ইন্ডিয়ার ভাড়া

পশ্চিম এশিয়ার যুদ্ধের আঁচ এবার সরাসরি পড়ল সাধারণ যাত্রীর পকেটে। আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম হু হু করে বাড়তেই...