Monday, June 22, 2026

রাজ্যপালের নাম ভাঙিয়ে প্রতারণা! সতর্ক করল রাজভবন 

Date:

Share post:

রাজ্যপালের নাম ভাঙিয়ে সাইবার প্রতারণার ঘটনা বাড়তে থাকায় তীব্র সতর্কবার্তা জারি করল রাজভবন। অভিযোগ, প্রতারকরা নিজেদের রাজ্যপালের দফতরের প্রতিনিধি পরিচয় দিয়ে ফোনকল, ইমেল কিংবা সোশ্যাল মিডিয়ার বার্তার মাধ্যমে টাকা দাবি করছে। নানা প্রলোভন দেখিয়ে বা মিথ্যা অজুহাতে সাধারণ মানুষকে ফাঁদে ফেলার চেষ্টা চলছে।

রাজভবন স্পষ্ট জানিয়েছে, অনানুষ্ঠানিক পথে কখনও টাকা দাবি করা হয় না। ব্যক্তিগত তথ্য বা আর্থিক সহায়তার দাবিও সম্পূর্ণ ভুয়ো। নাগরিকদের উদ্দেশে পরামর্শ, সন্দেহজনক বার্তা বা ফোন পেলে সরকারি সূত্রের মাধ্যমে সত্যতা যাচাই করতে হবে। অচেনা কল বা মেসেজের জবাবে কোনও ব্যক্তিগত বা আর্থিক তথ্য শেয়ার না করারও কড়া নির্দেশ দেওয়া হয়েছে।

প্রতারিত হলে দ্রুত স্থানীয় সাইবার ক্রাইম সেল বা থানায় অভিযোগ জানানোর পাশাপাশি জাতীয় সাইবার অপরাধ রিপোর্টিং পোর্টালেও অভিযোগ দাখিল করা যাবে। ([https://cybercrime.gov.in/](https://cybercrime.gov.in/)) অভিযোগ দাখিল করা যাবে। রাজভবনের বার্তা, নাগরিকদের নিরাপত্তাই সর্বাধিক গুরুত্বের। তাই সামান্যতম সন্দেহজনক ঘটনা চোখে পড়লেই রিপোর্ট করতে হবে। সাইবার প্রতারণা রুখতে সচেতনতা ও সতর্কতাকেই একমাত্র ভরসা বলেই মনে করছে রাজভবন।

আরও পড়ুন – রানাঘাট সাংগঠনিক জেলার বৈঠকে নিবিড় জনসংযোগে জোর অভিষেকের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

ব্যাঙ্কে অ্যাকাউন্ট ফ্রিজের চিঠি দেওয়ায় শোকজ! জবাবে পাল্টা তৃণমূলকেই দায়ী করলেন অরূপ 

শোকজের জবাবে এবার দলকেই কাঠগড়ায় তুললেন তৃণমূল নেতা অরূপ বিশ্বাস (Arup Biswas)। কোষাধ্যক্ষ থাকা সত্ত্বেও, তহবিলের টাকা কোন...

বিশ্বকাপে শুরু ইয়ামাল শো, সৌদি আরবকে হারিয়ে ছন্দে ফিরল স্পেন

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে সৌদি আরবকে ৪-০ গোলে হারাল স্পেন(Spain)। জোড়া গোল করেন মিকেল ওয়ারজাবাল।...

বেঙ্গল টি২০ লিগের ফাইনালে ইডেনে ক্রীড়ামন্ত্রী, সৌরভ-ঝুলনদের সঙ্গে বৈঠক শেষে কী জানালেন?

বেঙ্গল টি২০ লিগের (Bengal T20 League) ফাইনাল ম্যাচের দিন ইডেনে এলেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণমন্ত্রী ইন্দ্রনীল খাঁ(Indranil...

ভাঙা পাঁজর-ফুসফুসে চোট নিয়ে হাসপাতালের বেড থেকে নিট পরীক্ষাকেন্দ্রে সৃষ্টি 

ভাঙা পাঁজর, ফুসফুসে গুরুতর চোট, আর তীব্র শারীরিক যন্ত্রণা— কোনও কিছুই দমাতে পারল না তাঁর অদম্য ইচ্ছাশক্তিকে। চিকিৎসকদের...