Saturday, June 20, 2026

মোট করোনা পজিটিভ কেস প্রায় ৩০ লক্ষ, একদিনে ১০ লক্ষ টেস্টিং ভারতে

Date:

Share post:

শুক্রবার একদিনে ১০ লক্ষ নমুনা পরীক্ষার মাইলস্টোন পার করল ভারত। করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধির পাশাপাশি মৃত্যুহার হ্রাসের এটি অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে।

এদিকে, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক শনিবার সকালে যে পরিসংখ্যান তুলে ধরেছে তাতে দেখা যাচ্ছে গত ২৪ ঘণ্টায় দেশে রেকর্ড সংক্রমণ ঘটেছে। একদিনের মধ্যে নতুন করে করোনায় আক্রান্ত হলো ৬৯,৮৭৮ জন। ফলে ভারতে এপর্যন্ত মোট করোনা সংক্রমিতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৯,৭৫,৭০১ জন। তবে প্রায় ২২.২২ লক্ষ মানুষ এই রোগের সঙ্গে লড়ে সুস্থ হয়ে উঠেছেন।

 

বুধবারই করোনাকে হারিয়ে সুস্থতার সংখ্যা পার হয়েছে ২০ লক্ষ। এখনও পর্যন্ত ৩০ লক্ষের কাছাকাছি করোনা আক্রান্তের মধ্যে সুস্থ হয়েছেন ২২,২২,৫৭৭ জন।  সুস্থতার হার ৭৪.৭ শতাংশ।

মৃত্যুর হার ক্রমেই হ্রাস পেলেও এখনও পরিসংখ্যান বেশ উদ্বেগজনক। এখনও পর্যন্ত করোনায় প্রাণহানির সংখ্যা ৫৫,৭৯৪। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ৯৪৫।  মৃত্যুর হার ১.৯ শতাংশ।

করোনা আক্রান্তের নিরিখে এখন বিশ্বের তৃতীয় স্থানে ভারত। প্রথম ও দ্বিতীয় স্থানে যথাক্রমে মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রাজিল। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ২৫ হাজারের গণ্ডি পার করেছে বলে জানা যাচ্ছে। পাশাপাশি মৃতের সংখ্যাও আড়াই হাজার ছাড়িয়েছে। যদিও রাজ্যের সুস্থতার হার আগের থেকেই অনেকটাই বেড়েছে বলে সরকারি পরিসংখ্যানেই দেখা যাচ্ছে।

 

Related articles

জেনে নিন শনিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...

খুন নাকি অন্য রহস্য? ২৩ দিন পর বকখালির বালির নীচে মিলল মহিলার দেহ

প্রায় ২৩ দিন নিখোঁজ। পরিবারের উদ্বেগ, থানায় নিখোঁজ ডায়েরি এবং পুলিশের তদন্ত সব রহস্যের (Mysterious Death) শেষ হল বকখালির...

দ্রুততম গোলের সঙ্গেই লাল কার্ডের নজির প্যারাগুয়ের, লড়াই জমিয়ে দিল মরক্কো

চলতি বিশ্বকাপের (2026 World Cup) দ্রুততম গোল (৬৪ সেকেন্ড) করে তুরস্কের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিল দশ জনের প্যারাগুয়ে।...

জামাই ষষ্ঠীতে বাঁকুড়ায় চলে ‘গাছ ষষ্ঠী’! জঙ্গলকে জামাই আদরে পুজো করলেন মহিলারা

জামাই ষষ্ঠীতে (Jamai Shashthi) দুই বাংলার মানুষ যখন জামাই-মেয়েকে নিয়ে আদর-আপ্যায়নে ব্যস্ত, ঠিক তখন এক্কেবারে অন্যরকম ছবি দেখা...