Saturday, April 4, 2026

প্রশান্ত কিশোরের উদ্যোগে বঙ্গ- রাজনীতিতে তাজা, সবুজ হাওয়া

Date:

Share post:

বাংলায় রাজনীতির কনসেপ্ট’ই বদলে দিতে চলেছেন ভোট-কুশলী প্রশান্ত কিশোর৷

প্রশান্ত কিশোরের ‘I-PAC’ বা ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটির ডাকে সাড়া দিয়ে বঙ্গ- রাজনীতিতে পা রাখার আবেদন করেছেন বাংলার প্রায় ৬ লক্ষ তরুণ মুখ। রীতিমতো CV দিয়ে এই জনসেবায় নাম লিখিয়েছেন বাংলার একঝাঁক তরুণ। এই ৬ লক্ষ তরুণ-তরুণীর মধ্য থেকে প্রথম পর্যায়ে ১ লক্ষ যুবক-যুবতীকে রাজনীতির সঙ্গে যুক্ত করার কর্মসূচি নিয়েছে ‘I-PAC’। আগামীকাল, রবিবার দমদম, বারুইপুর ও বহরমপুর বিধানসভা কেন্দ্র থেকে শুরু হচ্ছে এই বেনজির যাত্রা৷ একুশের বিধানসভা নির্বাচনের আগেই পর্যায়ক্রমে বাংলার ২৯৪টি বিধানসভা কেন্দ্রেই রাজনীতির জগতে পা রাখতে ইচ্ছুক আবেদনকারীদের নিয়োগ করা হবে।
এর পরের ধাপে প্রশান্ত কিশোরের নেতৃত্বে চলবে টানা প্রশিক্ষণ শিবির। এর পরই ধাপে ধাপে গোটা রাজ্যে ছড়িয়ে পড়বে তৃণমূলের ‘তরুণ ব্রিগেড’।
জেলায় জেলায় দলের নেতাকর্মীদের সঙ্গে তৃণমূলের এই তরুণ সদস্যরা ঝাঁপিয়ে পড়বে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সাফল্য প্রচারের কাজে৷ ‘I-PAC’-এর এই নজিরবিহীন কর্মসূচি ভোটের মুখে তৃণমূল কংগ্রেসের শক্তিবৃদ্ধি তো করবেই, পাশাপাশি সংসদীয় রাজনীতির প্রতি তরুণ প্রজন্মের আগ্রহও বৃদ্ধি করবে বলে দৃঢ় ধারনা প্রশান্ত কিশোরের এবং রাজনৈতিক মহলের। তবে এই তরুণ-তরুণীরা সরাসরি তৃণমূলে যোগ দিতে পারবেন কি’না, তা নির্ভর করবে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের সিদ্ধান্তের উপর৷

I-PAC-এর এই অনন্যসাধারণ উদ্যোগ প্রসঙ্গে তৃণমূল শীর্ষ নেতৃত্বের অভিমত, যে কোনও দেশের
রাজনীতির ভবিষ্যৎ নির্ভর করে তরুণ প্রজন্মের উপর। তরুণ-তরুণীরা যত বেশি সংখ্যায় রাজনীতির সঙ্গে যুক্ত হবেন, ততই শক্তিশালী হবে দেশ, রাজ্য। তাজা, সবুজ এই তরুণপ্রজন্ম সৌভাগ্যবান, তাঁরা দৃষ্টান্ত হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে পাচ্ছেন৷ মমতার নীতি ও আদর্শের আদর্শের টানেই বাংলার নতুন প্রজন্ম তৃণমূলের উপর আস্থা রাখছে।
প্রসঙ্গত, I-PAC-এর উদ্যোগে ‘ইউথ ইন পলিটিক্স’ নামে একটি প্রচারাভিযানও চলছে দেশজুড়ে। বাংলার জন্য প্রশান্ত কিশোরের I-PAC
একটি ফেসবুক পেজ চালু করে৷ রাজনীতিকেই কেরিয়ার গড়ার বার্তা বার্তা দেওয়া হয় এই পেজে৷ ১৮ থেকে ৩৫ বছরের যুবক-যুবতীরা রাজনীতিতে যোগ দেওয়ার আবেদন করেছেন এই পেজের মাধ্যমে৷ সেই সব আবেদন ঝাড়াই-বাছাই করে একঝাঁক নতুন মুখকে রবিবার নিয়োগ করা হবে দমদমের একটি প্রেক্ষাগৃহে। সূত্রের খবর, এই কর্মসূচিতে থাকার কথা উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূলের সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক ও যুব সভাপতি দেবরাজ চক্রবর্তীর৷ মূলত একুশের বিধানসভা ভোটকে সামনে রেখেই প্রশান্ত কিশোরের এই উদ্যোগ৷

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...