Saturday, April 4, 2026

খানাকুলে ‘গণতন্ত্র প্রতিষ্ঠা’ ও দলীয় কর্মীর খুনিদের গ্রেফতারের দাবি দিলীপের

Date:

Share post:

স্বাধীনতা দিবসে খানাকুলের সাজুর ঘাট এলাকায় নিহত বিজেপি কর্মী সুদর্শন প্রামাণিকের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। পরিবারের পাশে থাকার বার্তা দেন তিনি। পাশাপাশি, অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবি জানান। সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ অভিযোগ করেন, “আরামবাগে রাজনৈতিক হিংসায় বহু মানুষের প্রাণ গিয়েছে। 40 বছর ধরে আরামবাগের মানুষ গণতান্ত্রিক অধিকার প্রয়োগ পারেনি। এখন এখানকার মানুষ গণতন্ত্র ফিরিয়ে আনতে চাইছে”। পাশাপাশি, দলীয় কর্মী সুদর্শন প্রামাণিককে খুনিদের গ্রেফতারের দাবি করেছেন তিনি। যদিও পুলিশ প্রশাসনের উপর বিজেপির কোনো আস্থা নেই বলে তিনি জানান। এই ঘটনায় বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগকে উড়িয়ে দেন রাজ্যর বিজেপি সভাপতি।

যদিও তৃণমূলের জেলা সভাপতি দিলীপ যাদবের অভিযোগ, গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই খুন হয়েছেন সুদর্শন প্রামাণিক।

এদিন মৃত বিজেপি কর্মীর পরিবারের সদস্যদের হাতে পাঁচ লক্ষ টাকা তুলে দেন তিনি।

 

Related articles

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...