Saturday, April 4, 2026

ভারত-পাক সীমান্তে বিএসএফের গুলি, নিহত ৫ অনুপ্রবেশকারী

Date:

Share post:

পঞ্জাবে আন্তর্জাতিক সীমান্তে পাঁচ সন্দেহভাজন পাক অনুপ্রবেশকারীকে গুলি করে মারল সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। পঞ্জাবের তরণ তারনের কাছে এই ঘটনা ঘটেছে শনিবার ভোরে। ডাল বর্ডার আউটপোস্ট দিয়ে ওই অনুপ্রবেশকারীরা ভারতে ঢোকার চেষ্টা চালাচ্ছিল বলে জানিয়েছে বিএসএফ।

সন্দেহজনক গতিবিধি চোখে পড়ে বিএসএফের ১০৩ ব্যাটেলিয়নের জওয়ানদের। এরপরই গুলি বিনিময়ে পাঁচ অনুপ্রবেশকারীর মৃত্যু হয়। জানা গিয়েছে, এই ঘটনার পর ওই এলাকায় ব্যাপক তল্লাশি অভিযান শুরু হয়েছে। নিহত পাঁচ অনুপ্রবেশকারীর একজনের মৃতদেহের কাছ থেকে একটি একে-সিরিজের রাইফেল উদ্ধার হয়েছে।

জানা গিয়েছে, রাইফেল নিয়ে ঘাসের আড়াল দিয়ে লুকিয়ে ভারতে প্রবেশ করার চেষ্টা করেছিল জঙ্গীরা।

উল্লেখ্য, গত ২০ জুন জম্মু-কাশ্মীরে আন্তর্জাতিক সীমান্ত একটি পাক ড্রোনকে গুলি করে নামিয়েছিল বিএসএফ।

Related articles

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...