Saturday, April 4, 2026

প্রবল দুর্যোগের আশঙ্কা! টানা ৫ দিন অতি ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গে জারি কমলা সতর্কতা

Date:

Share post:

প্রবল দুর্যোগের আশঙ্কা। ক্রমশ শক্তিশালী হচ্ছে নিম্নচাপ । টানা পাঁচ দিন চলবে অতি ভারী বৃষ্টি। তাই আলিপুর আবহাওয়া দফতর দক্ষিণবঙ্গে কমলা সতর্কতা জারি করেছে।

বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে বৃষ্টি । আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছিলেন শনিবার বৃষ্টির মাত্রা একটু কমবে। কিন্তু রবিবার থেকে বাড়বে বৃষ্টি। এই কারণে সোম থেকে বুধবার পর্যন্ত ভারী বৃষ্টির সর্তকতা জারি করা হয়েছে। আর এই ভারী বৃষ্টিতে ভাসতে চলেছে কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গ।  এমনই আশঙ্কার কথা জানিয়েছে হাওয়া অফিস।
পাশাপাশি আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে , পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনাতে বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়া বইবে। নিম্নচাপের জেরে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

অতিরিক্ত বৃষ্টির ফলে নিচু এলাকাগুলিতে রয়েছে বন্যার সম্ভাবনা ইতিমধ্যেই সুন্দরবনের নদী বাঁধ ভেঙে জলমগ্ন হয়েছে বহু এলাকা। ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায়। মঙ্গলবার ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে। ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গেই।

এ দিকে, টানা বৃষ্টির জেরে এমনিতে রাজ্যের একাধিক নদীর জল বিপদসীমার ওপর দিয়ে বইছে। আবার টানা বৃষ্টিতে নদীর জলস্তর আরও বাড়ার আশঙ্কা। তার জেরে কলকাতাসহ শহরতলি জলমগ্ন হওয়ার আশঙ্কা।  এমনিতেই দুদিন বৃষ্টির ফলে কলকাতাসহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জল জমেছে। বিপদে পড়েছেন মানুষ। ফের বৃষ্টির আশঙ্কা। তাই আবহাওয়া দফতরের  তরফে জারি করা হয়েছে সতর্কতা।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...