Saturday, April 4, 2026

জিতেনরামের পথেই কি পাসোয়ান? নির্বাচনের আগে জোট ত্যাগের জল্পনা বিহারে

Date:

Share post:

কয়েকমাস পরেই বিহারের বিধানসভা নির্বাচন। আর তার আগেই রাজ্যের রাজনৈতিক সমীকরণে বদল এসেছে। জোট ছেড়ে বেরিয়ে এসেছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জিতেনরাম মাঝির দল হাম। এবার জোট সঙ্গ ছাড়তে পারে এলজেপি। এমন জল্পনা তৈরি হয়েছে বিহারের রাজনীতিতে।

এদিকে এলজেপির সভাপতি চিরাগ পাসওয়ান অভিবাসী সংকট এবং মহামারি নিয়ে মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সমালোচনা করেছেন। একইসঙ্গে রাজ্যপাল কোটা থেকে বিহার আইনসভা পরিষদে ১২ জনের মনোনয়নে এলজেপিকে স্থান না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন পাসওয়ান। তাই পাসওয়ানের অবস্থান নিয়ে জল্পনা তৈরি হয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জিতেনরাম মাঝির দলের জোট ত্যাগ বড় ধাক্কা। দলের মুখপাত্র ড্যানিশ রিজওয়ান জানিয়েছেন, হাম মহাজোটের দিকে যাবে না। যদিও বিহারের রাজনৈতিক বিশেষজ্ঞদের ধারণা, জিতেনরাম মাঝি আবারও জোটের দিকেই ঝুঁকবেন।

Related articles

স্যান্টনার দলে আসায় স্বস্তিতে MI, দিল্লির চিন্তা বুমরাহকে নিয়ে

উইকেন্ডে মুখোমুখি দুই মেট্রো সিটি। একদিকে রাহুল - অক্ষরদের দিল্লি ক্যাপিটালস অন্যদিকে রোহিত-হার্দিকদের শক্তিশালী মুম্বই ইন্ডিয়ান্স (DC vs...

সাহস থাকলে যাদের নাম কেটেছেন তাঁদের সঙ্গে কথা বলুন: শাহকে চ্যালেঞ্জ মমতার

এসআইআর প্রক্রিয়ায় যে দুটি জেলায় সব থেকে বেশি ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তার অন্যতম মালদহ।...

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...