Tuesday, March 24, 2026

অসহায় মহিলা ও তৃতীয় লিঙ্গের আবেদনকারীদের বিশেষ ফুড কুপন দেবে রাজ্য

Date:

Share post:

অসহায় মহিলা ও তৃতীয় লিঙ্গের রেশনকার্ডের আবেদনকারীদের বিশেষ ফুড কুপন দেবে রাজ্য সরকার৷

মহামারি পরিস্থিতিতে নতুন ডিজিটাল রেশন কার্ডের জন্য আবেদন করলেও তা হাতে পেতে বাড়তি সময় লাগছে। তাই তাঁদের আবেদনের নিষ্পত্তি করে ৫ সেপ্টেম্বরের মধ্যে ফুড কুপন ইস্যুর নির্দেশ দিয়েছে খাদ্যদফতর। ডিজিটাল রেশন কার্ড না পাওয়া পর্যন্ত বিশেষ ফুড কুপনেই রেশন পাবেন তাঁরা। সাদা রঙের নন-ডিজিটাল রেশন কার্ডে খাদ্যশস্য দেওয়া আগেই বন্ধ হয়ে গিয়েছে। তবে যাঁদের কাছে এখনও ওই কার্ড রয়েছে, তাঁরা লকডাউন পর্বে তা দিয়েই রেশনের খাদ্যশস্য নিতে চাইছেন। এই গ্রাহকদের জন্য এখনও পর্যন্ত পাঁচ লক্ষেরও কিছু বেশি ফুড কুপন ইস্যু করা হয়েছে। তাঁদের বেশিরভাগই মাসে মাথাপিছু ৫ কেজি করে খাদ্যশস্য পাচ্ছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে খাদ্যদপ্তর সম্প্রতি তৃতীয় লিঙ্গ ও অসহায় মহিলাদের ডিজিটাল রেশন কার্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। নির্দিষ্ট ঠিকানা না থাকায় এঁদের অনেকেই এতদিন রেশন কার্ড করাতে পারেননি। এখন নির্দিষ্ট ফর্মে আবেদন করলে দ্রুত ডিজিটাল রেশন কার্ড দিচ্ছে খাদ্যদপ্তর। কিন্তু কার্ড তৈরি হয়ে গেলেও ডাক বিভাগের দেরির জন্য হওয়ায় তা গ্রাহকের কাছে পৌঁছতে সময় লাগছে। তাই আবেদন অনুমোদন হলেই বিশেষ ফুড কুপন ইস্যু করা হচ্ছে, যাতে রেশন দোকান থেকে বিনা পয়সায় খাদ্যশস্য তাঁরা পান৷

 

Related articles

প্রকাশিত হল প্রথম সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট! কীভাবে দেখবেন? জানুন

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সোমবার রাত বারোটার ঠিক কয়েক মিনিট আগে প্রথম অতিরিক্ত ভোটার তালিকা (সাপ্লিমেন্টারি লিস্ট) প্রকাশ...

হিংসা ও ভয়মুক্ত ভোট সুনিশ্চিত করতে কড়া নবান্ন, জেলাশাসকদের বিশেষ নির্দেশিকা মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচন যাতে সম্পূর্ণভাবে অবাধ, শান্তিপূর্ণ এবং ভয়মুক্ত পরিবেশে সম্পন্ন হয়, তার জন্য এবার কোমর বেঁধে নামল...

ভোটের মুখে মহকুমাশাসক স্তরেও কোপ, রাজ্যে একযোগে ৭৩ জন রিটার্নিং অফিসারকে সরাল কমিশন

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক রদবদলে বেনজির সক্রিয়তা দেখাচ্ছে নির্বাচন কমিশন। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং জেলাশাসকদের...

ভোট মিটলেই ফের তদন্তের মুখে শুভেন্দু, স্থগিতাদেশ দিলেও ছাড়ল না আদালত

স্বস্তি মিলল, তবে তা নেহাতই সাময়িক। খড়দহ থানার দায়ের করা বিতর্কিত মন্তব্য সংক্রান্ত মামলায় নন্দীগ্রাম ও ভবানীপুরের বিজেপি...