Tuesday, March 24, 2026

অতিমারির প্রকোপ কমবে কবে? সামান্য আশার কথা শোনালেন হু কর্তা আধানম

Date:

Share post:

অতিমারির প্রকোপ কমবে কবে? এই বিষয়ে সামান্য আশার কথা শোনালেন হু কর্তা টেড্রস আধানম। বিশ্বে মারণ ভাইরাসে আক্রান্তের সংখ্যা দু’কোটি ছাড়িয়েছে। মৃত্যু আটলাখের কাছাকাছি। এই সবকিছুর মধ্যেই আশার কথা শুনিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। হু কর্তা টেড্রস আধানম ঘেব্রেইসাস একটি ভিডিও কনফারেন্সে বলেছেন, দু’বছরের মধ্যেই কমে যাবে অতিমারির প্রকোপ। ভাইরাস দুর্বল হয়ে পড়বে। বিশ্বের একটা অংশের মানুষের মধ্যেও তৈরি হবে যাবে হার্ড ইমিউনিটি।

আধানমের কথায়, ১৯১৮ সালের স্প্যানিশ ফ্লু-তে বিশ্বজুড়েই কোটি কোটি মানুষের মৃত্যু হয়। তবে, সেই মহামারির প্রভাবও বছর দুয়েকের পর থেকে কমতে শুরু করে। এটার ক্ষেত্রেও তাই হবে।
কোভিড অতিমারি নিয়ে এই প্রথম আশার কথা শোনাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এর আগে হু কর্তা বলেন, অতিমারি থামার কোনও লক্ষণই দেখা যাচ্ছে না। ভাইরাসের সংক্রমণ এমনভাবে ছড়িয়ে পড়েছে যে ‘ওল্ড নর্মাল’-এ ফিরে যাওয়ার রাস্তা বন্ধ। আগামী দিনে সংক্রমণ ঠেকাতে কড়া পদক্ষেপ না করলে আরও ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে হবে।
আধানম জানান, ভাইরাসের সংক্রমণ তখনই কমবে যখন মানুষের শরীরে হার্ড ইমিউনিটি তৈরি হবে। তবে হার্ড ইমিউনিটি তৈরি হতে এখনও অনেক দেরি রয়েছে বলেই দাবি বিশ্বের বিভিন্ন দেশের ভাইরোলজিস্টদের।
গবেষকের দাবি ছিল, কোভিড ভ্যাকসিন চলে এলে সংক্রমণের কারণে জটিল রোগের হাত থেকে রেহাই মিলবে।

Related articles

হিংসা ও ভয়মুক্ত ভোট সুনিশ্চিত করতে কড়া নবান্ন, জেলাশাসকদের বিশেষ নির্দেশিকা মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচন যাতে সম্পূর্ণভাবে অবাধ, শান্তিপূর্ণ এবং ভয়মুক্ত পরিবেশে সম্পন্ন হয়, তার জন্য এবার কোমর বেঁধে নামল...

ভোটের মুখে মহকুমাশাসক স্তরেও কোপ, রাজ্যে একযোগে ৭৩ জন রিটার্নিং অফিসারকে সরাল কমিশন

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক রদবদলে বেনজির সক্রিয়তা দেখাচ্ছে নির্বাচন কমিশন। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং জেলাশাসকদের...

ভোট মিটলেই ফের তদন্তের মুখে শুভেন্দু, স্থগিতাদেশ দিলেও ছাড়ল না আদালত

স্বস্তি মিলল, তবে তা নেহাতই সাময়িক। খড়দহ থানার দায়ের করা বিতর্কিত মন্তব্য সংক্রান্ত মামলায় নন্দীগ্রাম ও ভবানীপুরের বিজেপি...

ভোটের মুখে রাজ্যে আমলা-পুলিশের গণবদল! কমিশনের এক্তিয়ার নিয়ে হাইকোর্টে সওয়াল কল্যাণের

লোকসভা নির্বাচনের মুখে রাজ্যে একযোগে একগুচ্ছ আইএএস এবং আইপিএস আধিকারিককে বদলি করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। কমিশনের এই...