Sunday, March 29, 2026

বাঘাযতীন স্টেট জেনারেল হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসার গাফিলতির অভিযোগে প্রসূতি মৃত্যু

Date:

Share post:

ফের শহরে চিকিৎসায় গাফিলতির অভিযোগে প্রসূতি মৃত্যুর অভিযোগ। এবার অভিযোগ সরকারি হাসপাতালের বিরুদ্ধে।

ঘটনা বাঘাযতীন স্টেট জেনারেল হাসপাতালের। পরিবারের অভিযোগ, গাফিলতির অভিযোগেই মৃত্যু হয়েছে রিমা বসু (৩০) নামক এক প্রসূতির।

পরিবারের দাবি, গত ২০ অগস্ট হাসপাতালে ভর্তি করা হয় বছর তিরিশের অন্তঃসত্তা রিমাদেবীকে। পরদিন ২১ অগস্ট তাঁর ইউ এসজি করা হয়। এই কারণে সারাদিনই তাঁকে না খাইয়েই রাখা হয়। ২২ অগস্ট রিমার সিজার করা হয়। তিনি এক কন্যাসন্তানের জন্ম দেন। কিন্তু এরপর তাঁকে কোনও চিকিৎসক বা নার্স চেক-আপ করতে আসেননি বলে অভিযোগ তুলছেন পরিবারের সদস্যরা।

আজ, রবিবার সকালে তাঁর শ্বাসকষ্ট শুরু হয়। এরপর মৃত্যু হয় রিমার। পরিবারের পক্ষ থেকে নেতাজি নগর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ-এর দাবি, কোনওরকম গাফিলতি হয়নি। রিমাকে বাঁচাতে সাধ্যমত চেষ্টা করেছেন চিকিৎসকরা। পুলিশ তদন্তে নেমেছে।

Related articles

গভীর রাতে প্রকাশিত তৃতীয় সাপ্লিমেন্টারি তালিকা, আজ থেকে আবেদন করা যাবে ট্রাইব্যুনালেও 

শনিবার গভীর রাতে প্রকাশিত হল তৃতীয় সাপ্লিমেন্টারি তালিকা (third supplementary list)। কত নাম বাদ গেল বা কতজনের নিষ্পত্তি...

ভোটের প্রচারে আজ সন্দেশখালিতে অভিষেক, জনসভা মুর্শিদাবাদের নওদাতেও 

বঙ্গে ভোট শুরু হতে আর একমাসও বাকি নেই, জোরকদমে প্রচার চালাচ্ছে রাজ্যের শাসকদল। প্রতিদিন জনসভা করছেন তৃণমূলের সর্বভারতীয়...

‘চৈতন্য রহস্য’, উৎপল সিনহার কলম 

জন্মদিন বা মৃত্যুদিন নয়, এ দুইয়ের মধ্যিখানে যা পড়ে থাকে সেটাই গুরুত্বপূর্ণ, অর্থাৎ কর্ম । এমন কথা বিদ্বজ্জনেরা...

RCB vs SRH: ‘বিরাট’ দাপটে হায়দরাবাদকে উড়িয়ে জয়ী আরসিবি 

চ্যাম্পিয়নের মতোই আইপিএল অভিযান শুরু করল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। শনিবার আরসিবি ৬ উইকেটে হারিয়েছে সানরাইজার্স হায়দরাবাদকে। তাও আবার...