Friday, April 3, 2026

গোটা দেশে শ্যুটিংয়ে ছাড়পত্র, ইন্ডাস্ট্রির কাজের নিয়ম বেঁধে দিল কেন্দ্র

Date:

Share post:

ফিল্ম ও টেলিভিশন ইন্ডাস্ট্রির কাজ শুরু করা যাবে গোটা দেশে। শ্যুটিংয়ের ছাড়পত্র দিল কেন্দ্র সরকার। তবে মহামারির পরিস্থিতিতে কাজ করার জন্য নির্দিষ্ট কিছু নিয়ম বেঁধে দেওয়া হয়েছে। SOP-র ঘোষণা করেন মন্ত্রী প্রকাশ জাভড়েকর।

 

কী কী নিয়ম বাধ্যতামূলক?

১)এন্ট্রি পয়েন্টে থার্মাল স্ক্রিনিং ।

২) মাস্কের বাধ্যতামূলক ব্যবহার।

৩) কম করে ছয় ফুটের দূরত্ব বজায় রাখা

৪) মেক-আপ ভ্যান,শ্যুটিংয়ের সরঞ্জাম সব কিছু জীবাণুমুক্ত করতে হবে।

৫)একমাত্র ক্যামেরার সামনে যাঁরা রয়েছেন তাঁরা ছাড়া সকলের জন্য মাস্ক পরে থাকাটা বাধ্যতামূলক।

৬)অভিনেতারাও শট শেষে মাস্ক ব্যবহার করবেন।

৭) কোনওভাবেই শ্যুটিংয়ের আশেপাশে দর্শকের ভিড় জমতে দেওয়া যাবে না।

৮) রিয়ালিটি শো বা অন্য কোনও অনুষ্ঠানে দর্শকাসনে কেউ হাজির থাকতে পারবে না।

৯)যতটা সম্ভব কম সংখ্যক কাস্ট ও ক্রু নিয়ে কাজ করতে হবে।

১০) যিনি মেক-আপ করবেন তাঁর পিপিই কিট পরে থাকা বাধ্যতামূলক।

১১) ল্যাপেল মাইকের যতটা সম্ভব কম ব্যবহার এবং করা হলে একটি ল্যাপেল যেন বাধ্যতামূলকভাবে একজনই ব্যবহার করেন।

 

এই সমস্ত নিয়ম মেনে কাজ করতে হবে দেশের ফিল্ম ও টেলিভিশন প্রোডাকশন হাউজগুলিকে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক এবং স্বরাষ্ট্র মন্ত্রকের সুপারিশ অনুযায়ী তৈরি হয়েছে এই স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর। রবিবার এই নিময়াবলীর ঘোষণা করেন কেন্দ্রীয় তথ্য-সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকর।

এই SOP তৈরির মূল উদ্দেশ্য হিসাবে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, “মিডিয়া ইন্ডাস্ট্রির কাস্ট এবং ক্রুয়ের জন্য একটা সুস্থ ও সুরক্ষিত কাজের পরিবেশ তৈরি করাই আমাদের মূল লক্ষ্য। গোটা দেশজুড়েই শ্যুটিং শুরু করবার অনুমতি দেওয়া হয়েছে কেন্দ্র সরকারের তরফ থেকে। তবে শ্যুটিংয়ের ক্ষেত্রে যে সব নিয়ম মেনে চলতে হবে তার দীর্ঘ তালিকা প্রকাশ করা হয়।”
প্রকাশ জাভড়েকর বলেন, “গত ছয় মাস ধরে দেশের বহু জায়গায় এই ইন্ডাস্ট্রি একেবারে থমকে গিয়েছিল। কিছু কিছু রাজ্যে যদিও শ্যুটিংয়ের আংশিক অনুমতি ছিল। এই এসওপি ঠিক করা হয়েছে আন্তর্জাতিক পরিস্থিতি বিবেচনা করে এবং স্বরাষ্ট্র ও স্বাস্থ্য মন্ত্রকের সঙ্গে বিস্তারিত আলোচনা করে। আমি নিশ্চিত টেলিভিশন ও ফিল্ম ইন্ডাস্ট্রি এই নিয়মগুলিকে স্বাগত জানাবেন।”


Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...