Sunday, June 21, 2026

প্রণববাবু এখনও গভীর কোমাতেই

Date:

Share post:

প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থা একইরকম। তিনি এখনও গভীর কোমায় আচ্ছন্ন। রবিবার সকালে দিল্লির সেনা হাসপাতাল বুলেটিন প্রকাশ করে জানিয়েছে, প্রণববাবুর শারীরিক অবস্থার কোনও পরিবর্তন হয়নি। তিনি এখনও গভীর কোমায় রয়েছেন। তাঁকে রাখা হয়েছে ভেন্টিলেটর সাপোর্টেই। প্রাক্তন রাষ্ট্রপতির ভাইটাল প্যারামিটারগুলি স্থিতিশীল রয়েছে। এর আগে বুধবার সেনা হাসপাতাল জানায়, ভেন্টিলেটর সাপোর্ট ও কোমায় থাকা অবস্থাতেই প্রণববাবুর ফুসফুসে সংক্রমণ ছড়িয়েছে। বৃহস্পতিবার অবশ্য অবস্থার কিছুটা উন্নতি হয়। তাঁর শ্বাসপ্রশ্বাসের যে সমস্যা ছিল বৃহস্পতিবার তা কিছুটা কমে। কিন্তু তারপর থেকে শুক্র, শনি ও রবি—পরপর তিনদিন অপরিবর্তিত প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থা। জানিয়েছে সেনা হাসপাতাল।

Related articles

নিটের দিন উদ্ধার গাজিয়াবাদের পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ!

ফের দেশজুড়ে নিট (NEET)। প্রশ্নপত্র ফাঁস বিতর্কে জেরে রবিবার ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা হতে চলেছে বসছে ২২ লক্ষ পড়ুয়া...

যোগ দিবসে কলকাতার একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

আন্তর্জাতিক যোগ দিবসের কর্মসূচির (International Yoga Day Program) জন্য শনিবার থেকেই যান চলাচল নিয়ন্ত্রণ করা শুরু হয়েছে মহানগরীর...

যোগ দিবসে মোদির মুখে রবীন্দ্রনাথ থেকে লাহিড়ী মহাশয়ের প্রসঙ্গ, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের (12th International Yoga Day) অনুষ্ঠানে অংশ নিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। রবিবার...

রেড রোডে যোগ দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, রয়েছেন রাজ্যপাল-মুখ্যমন্ত্রীও

রবিবাসরীয় সকালে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের (International Yoga Day) অনুষ্ঠানে যোগ দিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কলকাতার আয়োজিত...