Monday, April 13, 2026

খাসিয়ামঙ্গল গণধর্ষণকাণ্ডে দুই মূল অভিযুক্ত এখনও অধরা, কঠোরতম শাস্তির দাবি

Date:

Share post:

ত্রিপুরার খাসিয়ামঙ্গল গণধর্ষণকাণ্ডে দুই অভিযুক্ত এখনও অধরা । যদিও এই ধর্ষণের ঘটনায় পুলিশ 4 জনকে গ্রেফতার করেছে । তারা আপাতত জেল হেফাজতে রয়েছে । কিন্তু দুই মূল অভিযুক্ত কে এখনও গ্রেফতার না করায় সব মহল থেকে দাবি উঠেছে অবিলম্বে অপরাধীকে গ্রেফতার করুক পুলিশ। এই ন্যাক্কারজনক ঘটনায় ত্রিপুরা জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন সহ এক প্রতিনিধি দল গতকালই তেলিয়ামুড়া খাসিয়ামঙ্গল এলাকায় ঘটনাস্থল পরিদর্শন করেন। কমিশনের চেয়ারপার্সন ধর্ষিতার বাড়িতে গিয়ে তার পরিবারের লোকজনের সঙ্গেও এই বিষয়ে কথা বলেন। তারাও ত্রিপুরা সরকারের কাছে দ্রুত অভিযুক্তের কঠোর শাস্তির দাবী জানিয়েছে। স্থানীয় বাসিন্দারা এবং পরিবারের পক্ষ থেকে শিশু সুরক্ষা কমিশনের প্রতিনিধিদের কাছে অভিযোগ করেন, ত্রিপুরায় এই ধরনের ঘটনা দিন দিন বেড়ে চলেছে। তাই দ্রুত অভিযুক্তের কঠোরতম শাস্তির ব্যবস্থা করা হোক।

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...