Friday, April 3, 2026

বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি ১১৬ বছর বয়সে চলে গেলেন

Date:

Share post:

বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি দক্ষিণ আফ্রিকার ফ্রেডি ব্লম প্রয়াত হলেন । মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ১১৬ বছর।ব্লমের পরিবার সূত্রে জানা গিয়েছে, শনিবার কেইপ টাউনে বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হয়েছে।ব্লমের পরিচয়পত্রের তথ্য অনুযায়ী, ১৯০৪ সালের মে মাসে ইস্টার্ন কেইপ প্রদেশে জন্মগ্রহণ করেছিলেন তিনি। তবে গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস কখনওই বিষয়টি খোলসা করেনি।
১৯১৮ সালে ব্লমের বয়স যখন ১৪ বছর, তখন স্পেনিশ ফ্লু মহামারীতে তার পরিবারের অন্য সব সদস্যের মৃত্যু হয়। ব্লম দু’দুটি বিশ্বযুদ্ধ ও দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ পরিস্থিতির মোকাবিলা করেও দীর্ঘজীবন পার করেছেন।
পরিবারের মুখপাত্র ও ব্লমের নাতি আন্দ্রে নাইডু বলেছেন, দুই সপ্তাহ আগেও দাদা কাঠ কাটতেন। তিনি শক্তিশালী একজন মানুষ ছিলেন।
কিন্তু তার দাদা কিছুদিনের মধ্যেই বড় একজন ব্যক্তি থেকে সঙ্কুচিত হয়ে ছোট একজন মানুষে পরিণত হয়েছিলেন বলে জানান তিনি।
নাইডু জানিয়েছেন, তাদের পরিবারের বিশ্বাস তার দাদার মৃত্যুর সঙ্গে করোনা ভাইরাসের কোনও সম্পর্ক নেই ।
জীবনের অধিকাংশ সময় ব্লম শ্রমিক হিসেবে কাজ করেছেন। প্রথমে কৃষি শ্রমিক ছিলেন পরে নির্মাণ শিল্প শ্রমিক হিসেবে কাজ করেছেন। বয়স ৮০ পেরনোর পরই তিনি অবসরে গিয়েছিলেন।
কিছুদিন আগেই সংবাদসংস্থার কাছে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, ঈশ্বরের আশীর্বাদে তিনি এত দীর্ঘ জীবন বেঁচে রয়েছেন।

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...