Sunday, March 22, 2026

চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে হারের জের, রাস্তায় তাণ্ডব সমর্থকদের

Date:

Share post:

বায়ার্ন মিউনিখের কাছে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে হারের পর তাণ্ডব চলল প্যারিসের রাস্তায়। এদিন লিসবনের মাঠে নেইমারদের হার ঘিরে ক্ষুব্ধ হন সমর্থকরা। এই ঘটনায় প্রায় দেড়শ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

চ্যাম্পিয়ন্স লিগে ফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে ১-০ গোলে হেরে যায় ব্রাজিল। ফ্রান্সের দ্বিতীয় দল হিসেবে সেরার লড়াইয়ে জয়ের মুকুট ছিনিয়ে আনতে পারল না নেইমারের দল। ফাইনালে প্রিয় দলের হার মানতে পারেননি সমর্থকরা। তাতেই রণক্ষেত্রের চেহারা নেয় প্যারিস। মহামারি আবহের স্বাস্থ্যবিধি ভাঙায় জরিমানা দিতে হয়েছে বহু সমর্থককে।

ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড দার্মানিন জানিয়েছেন, সংঘর্ষের ঘটনায় ১৬ জন পুলিশ কর্মী আহত হয়েছেন। যদিও সংঘর্ষে আহত সমর্থকদের সংখ্যা পুলিশ জানে না বলেই দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এদিন ক্লাবের স্টেডিয়ামের বাইরে দু’টি জায়ান্ট স্ক্রিনে খেলা দেখছিলেন সমর্থকরা। নেইমারের দলের হার দেখেই ক্ষিপ্ত হয়ে ওঠেন তাঁরা। শেষমেষ উন্মত্ত সমর্থকদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ছুঁড়তে হয় পুলিশকে।

Related articles

আইপিএল শেষেই বিদায় নেবেন ধোনি? আরসিবির কাছে কোহলির দাবি ঘিরে শোরগোল

অপেক্ষা মাত্র কয়েকদিনের, তারপরই শুরু ক্রিকেট ও বিনোদনের মহা ধামাকা আইপিএল (IPL)। আইপিএলে যে কয়েকজন মহারথীর দিকে বাড়তি...

কমিশনের নির্দেশে শান্তি প্রতিষ্ঠায় পুলিশ: ভাঙড়ে পরিদর্শনে সিপি অজয় নন্দা

নির্বাচন ঘোষণার সময়ই শান্তিপূর্ণ নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন (Election Commission of India)। নিজেদের প্রতিশ্রুতি রাখতে যথেচ্ছভাবে...

দামের নিষেধাজ্ঞা তুলে নিল কেন্দ্র সরকার: সোম থেকে বিমান ভাড়া বাড়ার আশঙ্কা

তেলের দাম বাড়বে না। পশ্চিম এশিয়ার যুদ্ধে ভারতের জনজীবনে কোনও প্রভাব পড়বে না। নরেন্দ্র মোদির মন্ত্রিসভার মন্ত্রীরা এইসব...

কাঁকড়া ধরতে গিয়ে বাঘের মুখোমুখি, সঙ্গীদের তৎপরতায় প্রাণে বাঁচলেন সুন্দরবনের মৎস্যজীবী

সুন্দরবনের (Sundarban Area) জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়ে বাঘের আক্রমণ, সঙ্গীদের উপস্থিত বুদ্ধি ও সাহসিকতায় মৃত্যুর মুখ থেকে ফিরে...