Wednesday, June 24, 2026

বীরভূম গণধর্ষণ কাণ্ডে  অভিযুক্তের পুলিশ হেফাজত

Date:

Share post:

বীরভূমের আদিবাসী মহিলার গণধর্ষণের ঘটনায় ধৃত আরও চার অভিযুক্ত। ধৃতদের সোমবার সিউড়ি আদালতে তোলা হলে বিচারক পুলিশ হেফাজতের নির্দেশ দেন।
গত মঙ্গলবার বীরভূমের মহম্মদ বাজার থানা এলাকায় গণধর্ষণের শিকার হন এক আদিবাসী বিধবা মহিলা। শনিবার, ৫ জনের নামে মহম্মদ বাজার থানায় অভিযোগ দায়ের হয়। এরা হল জলপা হাঁসদা, কাটিজ হাঁসদা, ঢোকা বাসকে, লখিয়া হাঁসদা এবং তাম্বর বাসকে। গত শনিবার প্রথম দুই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে চন্দ্র বাসকে নামে আরও এক ব্যক্তির ঘটনায় জড়িত থাকার কথা উঠে আসে। পুলিশ সকলকেই গ্রেফতার করেছে। এই চারজনকে সিউড়ি জেলা আদালতে তোলা হয়।
সিউড়ির জেলা আদালতের আইনজীবী চন্দ্রনাথ গোস্বামী জানান, প্রথমে এই গণধর্ষণ কাণ্ডে ৫ জনের নামে অভিযোগ দায়ের হয়েছিল। এরপর তাদের জিজ্ঞাসাবাদ করে নতুন করে নাম জড়ায় চন্দ্র বাসকের। ঘটনায় চন্দ্র বাসকেও সমান ভাবে যুক্ত ছিলেন বলে জানায় অভিযুক্তরা। অভিযুক্তদের আদালতে তোলা হলে সাত দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...