Sunday, March 22, 2026

মাইকিং করে সতর্কবার্তা, বন্যা প্রবণ এলাকাগুলিতে কন্ট্রোলরুম খোলার নির্দেশ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। তার জেরেই কলকাতাসহ গোটা দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। বৃষ্টির কারণে এমনিতেই রাজ্যের বেশকিছু জেলা জলমগ্ন। আর সেই কারণেই পরিস্থিতি যাতে আরও খারাপ না হয় তার জন্য আগেভাগেই পদক্ষেপ করতে বিভিন্ন জেলা প্রশাসনকে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন নবান্নের প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী এই বার্তা দেন।

মমতা বলেন, “সব রাজ্যে বন্যার সমস্যা না থাকলেও এ রাজ্যে রয়েছে। তাই ব্যবস্থা নিতে হবে। মাইকিং করে সতর্ক করুন স্থানীয় বাসিন্দাদের। ডিভিসি থেকে জল ছাড়ার আগে আমাদের অনুমতি নিতে হবে। আগে থেকে সাধারণ মানুষকে সরিয়ে ব্যবস্থা নিতে হবে।”

এছাড়াও রাজ্যের যে সমস্ত জেলা বন্যাপ্রবণ, সেই সব জেলা ঘুরে পরিস্থিতি অনুযায়ী জেলা শাসকদের পদক্ষেপ করতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি প্রতি জেলায় জেলা শাসকের কন্ট্রোলরুম তৈরির কথাও জানিয়েছেন। এ দিনের বৈঠকে বাঁধ মেরামত নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। বলেছেন, মেরামতির পরও কেন বাঁধ ভাঙছে সেদিক খতিয়ে দেখা হবে।

Related articles

আইপিএল শেষেই বিদায় নেবেন ধোনি? আরসিবির কাছে কোহলির দাবি ঘিরে শোরগোল

অপেক্ষা মাত্র কয়েকদিনের, তারপরই শুরু ক্রিকেট ও বিনোদনের মহা ধামাকা আইপিএল (IPL)। আইপিএলে যে কয়েকজন মহারথীর দিকে বাড়তি...

কমিশনের নির্দেশে শান্তি প্রতিষ্ঠায় পুলিশ: ভাঙড়ে পরিদর্শনে সিপি অজয় নন্দা

নির্বাচন ঘোষণার সময়ই শান্তিপূর্ণ নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন (Election Commission of India)। নিজেদের প্রতিশ্রুতি রাখতে যথেচ্ছভাবে...

দামের নিষেধাজ্ঞা তুলে নিল কেন্দ্র সরকার: সোম থেকে বিমান ভাড়া বাড়ার আশঙ্কা

তেলের দাম বাড়বে না। পশ্চিম এশিয়ার যুদ্ধে ভারতের জনজীবনে কোনও প্রভাব পড়বে না। নরেন্দ্র মোদির মন্ত্রিসভার মন্ত্রীরা এইসব...

কাঁকড়া ধরতে গিয়ে বাঘের মুখোমুখি, সঙ্গীদের তৎপরতায় প্রাণে বাঁচলেন সুন্দরবনের মৎস্যজীবী

সুন্দরবনের (Sundarban Area) জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়ে বাঘের আক্রমণ, সঙ্গীদের উপস্থিত বুদ্ধি ও সাহসিকতায় মৃত্যুর মুখ থেকে ফিরে...