Saturday, April 4, 2026

অঙ্গদানের নজির: হুগলির ফুসফুস যাচ্ছে হায়দরাবাদ

Date:

Share post:

করোনা পরিস্থিতিতে ফের অঙ্গদানের নজির হুগলিতে। এবার ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সে ভর্তি থাকা এক রোগীর ব্রেন ডেথ হওয়ায় তাঁর ফুসফুস, দুটি কিডনি, কর্নিয়া, ও স্কিন প্রতিস্থাপন করা হচ্ছে অন্য রোগীদের শরীরে। ফুসফুস যাচ্ছে সুদূর হায়দরাবাদে। কলকাতা থেকে ভিন রাজ্যে ফুসফুস যাওয়ার ঘটনা এই প্রথম বলেই জানা গিয়েছে। হায়দরাবাদ থেকে চিকিৎসকরা অঙ্গ নিয়ে ফের উড়ে যাবেন।

হুগলির উত্তরপাড়ার বাসিন্দা পীযূষকান্তি ঘোষালের বয়স ৪৪ বছর। তিনি চার দিন আগে ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেসে ভর্তি হয়েছিলেন। গতকাল, শনিবার তাঁর ব্রেন ডেথ হয় বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। তার পরেই পরিবারকে অঙ্গদানের কথা বলা হয়। তাতে সম্মতি দেয় পরিবারও। জানা গিয়েছে, ব্রেন ডেথ হওয়া ব্যক্তির দুটি কিডনি ও ত্বক প্রতিস্থাপিত হবে এসএসকেমে চিকিৎসাধীন একাধিক রোগীর শরীরে। কর্নিয়া যাচ্ছে শঙ্কর নেত্রালয়ে। ফুসফুস যাচ্ছে ভিন রাজ্যে। হৃদপিণ্ড ও লিভার ব্যবহার করার মতো অবস্থায় নেই বলে জানা গেছে।

গত সপ্তাহেই কোভিড পর্বে প্রথম অঙ্গ প্রতিস্থাপনের ঘটনা ঘটেছিল। ভাটপাড়ার বাসিন্দা, পেশায় মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভ সংগ্রাম ভট্টাচার্য কল্যাণী এক্সপ্রেসওয়েতে সম্প্রতি মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর জখম হন। তারপর তাঁকে ভর্তি করা হয়েছিল অ্যাপোলো হাসপাতালে। সেখানে তাঁর ব্রেন ডেথ হওয়ায় সংগ্রামের অঙ্গদানের সিদ্ধান্ত নেয় তাঁর পরিবার। তাঁর কিডনি দেওয়া হয় লিলুয়ার এক যুবককে। হৃদযন্ত্র প্রতিস্থাপন করা হয় নারায়ণা হাসপাতালে ভর্তি ১৭ বছরের কিশোরীর শরীরে। তরুণ সংগ্রামের চোখ দান করা হয় দিশা আই হসপিটালে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...