Saturday, April 4, 2026

একা লড়লেন পাকিস্তানের অধিনায়ক আজহার, ব্যর্থ ফলো অন বাঁচাতে

Date:

Share post:

ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টের তৃতীয় দিনে একা লড়াই করলেন পাকিস্তানের অধিনায়ক আজহার আলি। কিন্তু তাঁর সেঞ্চুরি সত্ত্বেও ফলো অন বাঁচাতে পারল না পাকিস্তান। ইংল্যান্ড প্রথম ইনিংসে আট উইকেটে ৫৮৩ রান তুলে ইনিংস ডিক্লেয়ার করেছিল। জবাবে তৃতীয় দিনে ২৭৩ রানেই পাকিস্তানের প্রথম ইনিংস মুড়িয়ে যায়। অধিনায়ক আজহার অপরাজিত থাকেন ১৪১ রানে। জিমি অ্যান্ডারসন নিয়েছেন পাঁচ উইকেট। ইংল্যান্ড অধিনায়ক জো রুট ফলো অন করানোর সিদ্ধান্ত নেন।
তবে টেস্ট ক্রিকেটে ১৭তম শতরানে তৃতীয় টেস্টের তৃতীয়দিন একটি ব্যক্তিগত মাইলস্টোন স্পর্শ করলেন আজহার আলি। ২০১৭ পর প্রথমবারের জন্য এশিয়ার বাইরে এদিন শতরান হাঁকালেন পাক অধিনায়ক। ইংল্যান্ডের পাহাড়প্রমাণ ৫৮৩ রানের সামনে দলের দুঃসময়ে কিছুটা হলেও ঢাল হয়ে দাঁড়াল আজহারের ব্যাট।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...