Monday, April 6, 2026

দাউদ ইব্রাহিমকে ওয়েস্ট ইন্ডিজে পাচার করতে চেষ্টা শুরু পাকিস্তানের

Date:

Share post:

‘দেশ বাঁচাতে’ দাউদ ইব্রাহিমকে নিয়ে নয়া কৌশল কার্যকর করতে চাইছে পাকিস্তান৷ ইসলামাবাদ ইতিমধ্যেই
দাউদকে পাইয়ে দিয়েছে
ওয়েস্ট ইন্ডিজ বা ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের দ্বীপরাষ্ট্র কমনওয়েলথ অব ডোমিনিকার পাসপোর্ট। দিল্লির বিদেশ ও স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে খবর, দাউদ ইব্রাহিমকে গোপনে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের কমনওয়েলথ অব ডোমিনিকায় পাঠাতে ছক কষছে পাকিস্তান। রাষ্ট্রসঙ্ঘকে ইসলামাবাদ বোঝাতে চাইছে, দাউদ পাকিস্তানে নেই।
দীর্ঘদিন অস্বীকার করার পর গত ১৮ আগস্ট বিজ্ঞপ্তি জারি করে পাক সরকার ৮৮ জন সন্ত্রাসবাদীকে নিষেধাজ্ঞার কালো তালিকায় অন্তর্ভুক্ত করেছে। এই তালিকায় দাউদের নাম আছে৷ এ নিয়ে শুরু হয়েছে প্রবল চাঞ্চল্য। ভারত এই তালিকা দেখিয়ে রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা কাউন্সিলে সওয়াল করতে চলেছে, দিল্লির দাবি ইসলামাবাদ স্বীকার করেছে৷ পাকিস্তানেই আছে দাউদ। পরিস্থিতি ঘুরে যেতে পারে ধরে নিয়ে রবিবার পাক বিদেশ মন্ত্রক বলেছে, দাউদ করাচিতে আছে একথা তারা বলেনি। এই বিজ্ঞপ্তির তালিকা আগেও প্রকাশিত হয়েছে। তবে পাকিস্তান বুঝেছে, এবার চাপ বাড়বে। তাই ছক হয়েছে দাউদকে সরিয়ে দেওয়ার৷ দাউদকে নিয়ে পাক সরকারের বিজ্ঞপ্তি জারি করা, সেই বিজ্ঞপ্তি অস্বীকার করা, দাউদকে ওয়েস্ট ইন্ডিজে পাঠিয়ে দেওয়ার মতো পরপর ঘটনা প্রমাণ করছে, বারে বারে দাউদের মৃত্যু সংবাদ ভুয়ো। বহাল তবিয়তে বেঁচেই আছেন দাউদ৷

Related articles

IPL: নাইট শিবিরে সুখবর! পাঞ্জাব ম্যাচের আগেই কলকাতায় হর্ষিত

আইপিএলের (IPL) শুরুতেই পেস বোলিং নিয়ে সমস্যায় পড়েছে কেকেআর(KKR)। ক্যামেরন গ্রিন বোলিং করতে পারছেন না, পাথিরানা কবে আসবেন...

সারাদিনে কী খান? ডায়েট চার্ট প্রকাশ করলেন খোদ তৃণমূল সুপ্রিমো

অফুরন্ত এনার্জি। তাঁর সঙ্গে হেঁটে তাল রাখতে পারেন না অনেকেই। নির্বাচনী প্রচারে রাজ্যের উত্তর থেকে দক্ষিণে ঝোড়ো প্রচার...

দ্বিতীয়বার ট্রাইবুনালে মুখ পুড়ল কমিশনের: সুপ্রিম কোর্ট ঘুরে বৈধ ঘোষিত আরও এক ভোটার

নির্বাচনের সূচি অনুযায়ী সোমবারই প্রথম পর্বের নির্বাচনের মনোনয়ন পেশের শেষ দিন। নিয়ম অনুযায়ী মঙ্গলবার প্রকাশ করতে হবে প্রথম...

বাংলায় প্রচারের মুখ, বিজেপিতে যোগ দিতেই লিয়েন্ডারকে ‘উপহার’ কেন্দ্রের

বিজেপিতে যোগ দিয়েই উপহার পেলেন লিয়েন্ডার পেজ (Leander Paes)। বাংলায় ভোটের পালে হাওয়া লাগাতে তৃণমূলে নিষ্ক্রিয় থাকা লিয়েন্ডার...