Saturday, April 11, 2026

রত্না অপসারিত, শোভনের জট খুলছে?

Date:

Share post:

তৃণমূলের সাংগঠনিক দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হল কলকাতার প্রাক্তন মেয়র তথা প্রাক্তন মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়ের স্ত্রী রত্না চট্টোপাধ্যায়কে৷

বেহালা পূর্বের তৃণমূল বিধায়ক শোভন চট্টোপাধ্যায় দিল্লি গিয়ে বিজেপিতে যোগ দেন। ঠিক তারপরেই তৃণমূল নেতৃত্ব শোভনের স্ত্রী রত্না চট্টোপাধ্যায়কে কলকাতা পুরসভার ১৩১ নম্বর ওয়ার্ডের দেখভালের দায়িত্ব দেয়। এই ওয়ার্ডের কাউন্সিলর শোভন নিজে৷
কিন্তু হঠাৎ ওই ওয়ার্ডের সবরকম সাংগঠনিক দায়িত্ব থেকে রত্না চট্টোপাধ্যায়কে সরিয়ে দেওয়ার কথা জানিয়েছে তৃণমূল কংগ্রেস।রাজনৈতিক মহল বলছে,
একুশের বিধানসভা ভোটকে পাখির চোখ করেই এই সিদ্ধান্ত তৃণমূলের। শোভনের
দলে ফেরার পথ চওড়া করতেই এই বার্তা দিল তৃণমূল৷ তবে এ বিষয়ে তৃণমূলের তরফে কেউ কোনও মন্তব্য করেননি। তবে রত্না চট্টোপাধ্যায় এদিন বলেছেন, তিনি ওই ওয়ার্ডের সাংগঠনিক কোনও দায়িত্বেই ছিলেন না। পাশাপাশি এটাও বলেছেন দলের তরফে এ বিষয়ে তিনি কোনও নির্দেশ পাননি৷

Related articles

শিক্ষক নিয়োগ মামলায় নাকতলায় পার্থর বাড়িতে ED অভিযান

ভোটের মুখে রাজ্যে ফের কেন্দ্রীয় এজেন্সির হানা। শনিবার সকালে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) নাকতলার বাড়িতে ইডি (ED)...

শিল্পী-কলাকুশলীদের সুরক্ষা বিধি পর্যালোচনায় রবিতে ফের বৈঠক আর্টিস্টস ফোরামের

টলিউডের শিল্পী ও কলাকুশলীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তাবিত সুরক্ষা বিধির কাজের আপডেট ও রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday...

সফল আর্টেমিস ২ মিশন, রুদ্ধশ্বাস অভিযান শেষে পৃথিবীতে ফিরলেন চার মহাকাশচারী

সফল চন্দ্রাভিযানের (Artemis 2)শেষে পৃথিবীতে ফিরলেন চার মহাকাশচারী। শনিবার সকালে প্রশান্ত মহাসাগরে স্প্ল্যাশডাউনের পর নভোশ্চররা সুস্থ আছেন বলেই...

কোথাও জনসভা কোথাও রোড শো, শনিতে একগুচ্ছ কর্মসূচি মমতা-অভিষেকের

নির্বাচনী প্রচারে শনিবার কেশিয়াড়ি থেকে সভা শুরু করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সকাল পৌনে এগারোটা নাগাদ রামজীবন...