Friday, April 3, 2026

৭ ঘন্টার বৈঠকে নিট ফল জিরো, সোনিয়াই দায়িত্বে থেকে উত্তরসূরী বাছবেন

Date:

Share post:

সাত ঘন্টার বৈঠক কংগ্রেস ওয়ার্কিং কমিটির। যাকে এক কথায় বলা যায় ‘যেতে নাহি দিব’…

আপাতত ৬ মাস দায়িত্বে থাকছেন সোনিয়াই। তার মধ্যে ভোট করে নতুন সভাপতি নির্বাচন হবে। দীর্ঘ সাত ঘন্টার বৈঠকে শুধু দোষারোপ আর পাল্টা দোষারোপ। এত বিপ্লবের পরেও কংগ্রেসের লাইফ লাইন হয়ে রইলেন সোনিয়াই। নিজেদের দেউলিয়া প্রমাণ করল শতাব্দী প্রাচীন কংগ্রেস।

কংগ্রেসের দলের গঠনতন্ত্র অনুযায়ী অস্থায়ী সভাপতি এক বছর থাকতে পারেন। সেই সময় সীমা অনুযায়ী সোনিয়ার মেয়াদ শেষ হয়ে গিয়েছে ২২ অগাস্ট। ওয়ার্কিং কমিটিতে সিদ্ধান্ত হলো, দলের নতুন নেতা নির্বাচন করবেন সোনিয়াই।

কংগ্রেসের এই নেতা নির্বাচন ও গান্ধী পরিবারের উপর নির্ভরশীলতা নিয়ে বিরোধী দলগুলি কম কটাক্ষ করেনি। রাহুল অনড়। তিনি জানিয়েছেন, ফিরছেন না সভাপতি পদে। আর দলের চিন্তাবিদ শশী থারুর বলেছেন, রাহুল রাজি থাকলে ভাল, নইলে ভোট করে দ্রুত সভাপতি বাছাই হোক। বাংলা থেকে রাজ্যসভার সাংসদ অভিষেক মনু সিংভি বলেছেন, কয়েকদিন অপেক্ষা করুন। নয়া কংগ্রেস সভাপতি দ্রুত দায়িত্ব নেবেন। ওয়ার্কিং কমিটির বৈঠকে স্পষ্ট হয়ে গেল কংগ্রেসের নবীন বনাম প্রবীণের লড়াই।

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...