Sunday, June 28, 2026

কেন বাড়ছে সংক্রমণ? প্রশাসনিক বৈঠকে প্রশ্ন মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

মহামারি আবহে জেলা প্রশাসনের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় ছ’ মাস পরে এই বৈঠকের হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক এবং প্রশাসনিক কর্তাদের কাজের হিসেব নেন তিনি। এদিনের বৈঠকে উত্তর ২৪ পরগনার সংক্রমণের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে হুগলির জেলাশাসককে ভর্ৎসনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

সোমবারের বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, “উত্তর ২৪ পরগনার প্রতিবছর বেশি ডেঙ্গি হচ্ছে।” তাঁর প্রশ্ন কেন নজরদারি বাড়ানো হচ্ছে না? কেন ভাইরাসের সংক্রমণ বাড়ছে? উত্তর ২৪ পরগনা এবং হাওড়ার মৃত্যু হার বেশি হওয়ায় উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে এদিন মুখ্যমন্ত্রী বলেন, ” উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় প্লাবনের জন্য সমস্যা তৈরি হয়েছে। নতুন তালিকা মেনে যত তাড়াতাড়ি সম্ভব ত্রাণের টাকা দিতে হবে।” কাজ ঠিকমতো না হওয়ায় হুগলির জেলাশাসককে ভর্ৎসনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। কড়া ভাষায় তিনি বলেন, “কাজ ঠিকমতো করা হচ্ছে না। এইচআরবিসি- র কাজও ভালো না। সবথেকে খারাপ পারফরম্যান্স।”

জেলাশাসক এবং প্রশাসনিক কর্তাদের কাছে মুখ্যমন্ত্রী জানতে চান লকডাউন চলাকালীন জেলার উন্নয়নমূলক প্রকল্পগুলি কতটা এগিয়েছে? কোথায় খামতি আছে তাও জানতে চান মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জিজ্ঞেস করেন, ভিন রাজ্য থেকে ফিরে আসা পরিযায়ী শ্রমিকদের মধ্যে কতজন কাজ পেয়েছেন? আমফান পরবর্তী পরিস্থিতিতে ত্রাণ ও পুনর্গঠনের কাজ কতটা এগিয়েছে? পাশাপাশি অর্থনীতিকে নিচুতলায় চাঙ্গা করতে সরকারি নীতি কতটা কার্যকর করা হয়েছে তাও জানতে চান মুখ্যমন্ত্রী।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...