Friday, March 27, 2026

বিল মেটাতে নগদের দাবি, হয়রানির শিকার বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসুর ছেলে

Date:

Share post:

ফের হয়রানির অভিযোগ বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে। এবার অভিযোগের তীর শরৎ বোস রোডের পদ্মপুকুর এলাকার এক বেসরকারি হাসপাতালের দিকে। অভিযোগ, স্বাস্থ্যবীমার মাধ্যমে বিল মেটানোর ক্ষেত্রে প্রথমে কর্তৃপক্ষ রাজি হলেও পরে অস্বীকার করে। এমনকী বিল না মেটালে রোগীকে ছাড়া হবে না বলেও জানিয়ে দেয় তারা। শেষ পর্যন্ত অবশ্য ছাড়া হয় রোগীকে। গোটা ঘটনায় হয়রানির শিকার হয়েছেন বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসুর ছেলে রমেন বসু।

হুগলির কোন্নগরে একটি হোমে থাকেন রমেন বসু। জ্বর, সর্দি, কাশি হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। এরপর তাঁর নমুনা পরীক্ষা করা হয়। ১৪ আগস্ট পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, ভর্তির সময় ১ লক্ষ টাকা চায় কর্তৃপক্ষ। তাঁরা জানান, রোগীর স্বাস্থ্যবীমা আছে। কর্তৃপক্ষ সেই সময় জানায় স্বাস্থ্যবীমা নেওয়া হবে।

পরিবারের অভিযোগ, রিপোর্ট পজিটিভ আসার পরই আর বীমা নিতে রাজি হয়নি কর্তৃপক্ষ। পরিবর্তে ৩ লক্ষ টাকার নগদ মিটিয়ে দিতে বলা হয়। কিন্তু নগদ টাকা দিতে অস্বীকার করে পরিজনরা। এদিকে হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়, সুস্থ হলেও রোগীকে ছাড়া হবে না। দীর্ঘ টালবাহানার পরে ছুটি দেওয়া হয়েছে তাঁকে। কিন্তু কর্তৃপক্ষের সাফ কথা, স্বাস্থ্যবীমা নেওয়া হবে না। স্পষ্টতই, রাজ্য সরকারকে উপেক্ষা করে হয়রানি অব্যাহত বেসরকারি হাসপাতালে।

Related articles

ফের অতিসক্রিয় কমিশন! বদল আরও ১৪ রিটার্নিং অফিসার! সব মিলিয়ে রদবদল ৮৭ কেন্দ্রে

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক স্তরে রদবদলের ধারা অব্যাহত রাখল নির্বাচন কমিশন। গত সোমবার ৭৩...

পশ্চিম এশিয়া সংঘাত! রাজ্যগুলির প্রস্তুতি খতিয়ে দেখতে শুক্রবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

পশ্চিম এশিয়ায় ঘনিয়ে আসা যুদ্ধের কালো মেঘ এবং তার জেরে উদ্ভূত আন্তর্জাতিক পরিস্থিতির মোকাবিলায় কোমর বাঁধছে কেন্দ্র। উদ্ভূত...

মুখ্যমন্ত্রীকে কদর্য ভাষায় আক্রমণ! মদনমোহন জেনার বিরুদ্ধে শেক্সপিয়র সরণি থানায় নালিশ তৃণমূলের 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুরুচিকর এবং অবমাননাকর মন্তব্য করে সামাজিক মাধ্যমে ভিডিও প্রচারের বিরুদ্ধে সরব হলো তৃণমূল কংগ্রেস।...

শুক্রবার দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা, শুরু ট্রাইবুনাল গঠনের প্রক্রিয়াও 

ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ায় ‘বিবেচনাধীন’ নামগুলির দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা শুক্রবার প্রকাশিত হতে পারে। নির্বাচন কমিশন সূত্রে...