Monday, April 6, 2026

বিশ্বরেকর্ড ভারতের ‘মানব ক্যালকুলেটার’ নীলকান্তর, ভাঙল শকুন্তলা দেবীর রেকর্ডও

Date:

Share post:

ভেঙে গেল ভারতের গর্ব, ‘মানব কম্পিউটার’ শকুন্তলা দেবীর রেকর্ড। শকুন্তলা দেবীর রেকর্ড ভাঙলেন হায়দ্রাবাদের ২০ বছরের তরুণ নীলকান্ত ভানু প্রকাশ। বিশ্ববিখ্যাত গণিতবিদ শকুন্তলা দেবী যেমন মুখে মুখে অঙ্ক কষতেন, ক্যালকুলেটরও লাগত না, এই তরুণও ঠিক তাই। নিমেষের মধ্যে জটিল অঙ্কের সমাধান করতে পারেন। কম্পিউটারের থেকেও দ্রুত।

মাইন্ড স্পোর্টস অলিম্পিয়াডের (এমএসও) মেন্টাল ক্যালকুলেশন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ভারতীয় তরুণের প্রতিভা অবাক করেছে গোটা বিশ্বকে। ২৯ জন প্রতিযোগীকে পিছনে ফেলে প্রথমবারের জন্য ভারতকে সোনা এনে দিলেন নীলকান্ত। মেন্টাল ক্যালকুলেশন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে এর আগে ভারত থেকে কেউ সোনা জেতেননি। নীলকান্তই প্রথম। বিশ্ব চ্যাম্পিয়ন শুধু নয়, তরুণের ব্যতিক্রমী প্রতিভা দেখে অবাক বিশ্বের তাবড় গণিতবিদরাও। ভারতের গর্ব শকুন্তলা দেবীর মতোই নীলকান্ত ভানু প্রকাশের নামও হয়েছে ‘হিউম্যান ক্যালকুলেটর’। মাত্র কুড়ি বছর বয়সেই চারটি বিশ্বরেকর্ড করে ফেলেছেন। ৫০টি লিমকা রেকর্ডও রয়েছে তাঁর ঝুলিতে। কম্পিউটারের থেকেও তাড়াতাড়ি অঙ্ক কষে গোটা বিশ্বেই সাড়া ফেলে দিয়েছেন হায়দরাবাদের তরুণ।

Related articles

মুর্শিদাবাদে বিজেপির ৩ এজেন্সি কাজ করছে: একতিরে কমিশন-অধীর-মিমকে নিশানা অভিষেকের

মুর্শিদাবাদে বিজেপির ৩ এজেন্সি কাজ করছে। সোমবার, জলঙ্গীর সাদিখাঁরদিয়াড় বিদ্যানিকেতন গ্রাউন্ডের জনসভায় থেকে একতিরে নির্বাচন কমিশন, কংগ্রেস (Congress)...

IPL: হারের হ্যাটট্রিক, লজ্জার নয়া রেকর্ড, ফিকে হচ্ছে সিএসকের দাপট!

আইপিএলের(IPL) শুরুতেই হারের হ্যাটট্রিক। লজ্জার রেকর্ড ধোনিহীন চেন্নাই সুপার কিংসের(CSK)। পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন সিএসকের(CSK) দাপট কি ক্রমশ ফিকে...

দলনেত্রীর কড়া বার্তার পরেই প্রার্থীপদ প্রত্যাহার মনিরুলের

মুর্শিদাবাদের সামশেরগঞ্জে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী জনসভা থেকে মনিরুল ইসলামকে সাসপেনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banarjee)। এর ২৪ ঘণ্টার...

‘মমতা দিদি’র দেখানো পথে আবগারি দুর্নীতি মামলায় নিজেই সওয়াল করতে চলেছেন কেজরিওয়াল

মমতা দিদির দেখানো পথে হেঁটে এবার আবগারি দুর্নীতি মামলায় দিল্লি হাই কোর্টে (Delhi High Court) নিজেই  সওয়াল করতে...