Monday, April 6, 2026

‘Tathagata Roy for CM’, নতুন ফেসবুক পেজ ঘিরে প্রবল জল্পনা

Date:

Share post:

দিনকয়েক আগে বাংলার ভারপ্রাপ্ত কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয় জানিয়েছিলেন, দলের সিদ্ধান্ত, একুশের ভোটে বাংলায় কাউকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী না করেই নির্বাচন লড়বে বিজেপি। কলকাতায় পা রেখে কৈলাসের এই বক্তব্যকে সমর্থন জানিয়েছিলেন তথাগত রায়ও।

তারপরেই বিজয়বর্গীয়র ঘোষণাকে কার্যত বুড়ো আঙ্গুল দেখিয়ে ফেসবুকে চালু করা হয়েছে নতুন একটি পেজ, নাম “Tathagata Roy for CM”৷ আর এই নিয়েই রাজ্য-রাজনীতিতে প্রবল জল্পনা শুরু হয়েছে৷

বঙ্গ- রাজনীতিতে ফেরার পর মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায় বলেছেন, “মুখ্যমন্ত্রী কে হবেন, তা ঠিক করবে দলের নির্বাচিত বিধায়করা৷ বাংলায় বিজেপিকে ক্ষমতায় আনাই তার প্রধান লক্ষ্য”।

কিন্তু তারপরেও ‘তথাগত রায় ফর সিএম’ নামে এই ফেসবুক পেজ কেন, রাজ্য রাজনীতিতে তা নিয়ে চর্চা তুঙ্গে। বিজেপি শিবির মনে করছে, এই পেজ বানিয়েছে তথাগতবাবুর অনুগামীরা, তারাও বিজেপিরই কর্মী। এই অনুগামীরাই দমদম বিমানবন্দরে অভ্যর্থনা জানিয়েছিল তথাগতবাবুকে। গত সোমবার দলের হেস্টিংসের পার্টি অফিসে গিয়ে কৈলাস বিজয়বর্গীয়র সঙ্গে দেখা করেন তথাগত রায়। দুজনের মধ্যে কথাও হয়। এরপর টুইট করে তথাগতবাবু দাবি করেছেন, “অর্থ-প্রতিপত্তি আমার আছে। বাংলার হিন্দুদের বাঁচাতে চান। সেজন্য ২০২১ সালে বাংলায় বিজেপিকে ক্ষমতায় আসতে হবে। সেজন্যই তিনি বিজেপিতে যোগ দিয়েছেন।”

এই পেজ নিয়ে অবশ্য তথাগতবাবু বলেছেন, “এসবে আমার উৎসাহ নেই৷ কারা এটা করেছে আমার জানা নেই”৷ একথা বললেও দলের একাংশ এই সাফাই মানতে নারাজ৷

Related articles

মুর্শিদাবাদে বিজেপির ৩ এজেন্সি কাজ করছে: একতিরে কমিশন-অধীর-মিমকে নিশানা অভিষেকের

মুর্শিদাবাদে বিজেপির ৩ এজেন্সি কাজ করছে। সোমবার, জলঙ্গীর সাদিখাঁরদিয়াড় বিদ্যানিকেতন গ্রাউন্ডের জনসভায় থেকে একতিরে নির্বাচন কমিশন, কংগ্রেস (Congress)...

IPL: হারের হ্যাটট্রিক, লজ্জার নয়া রেকর্ড, ফিকে হচ্ছে সিএসকের দাপট!

আইপিএলের(IPL) শুরুতেই হারের হ্যাটট্রিক। লজ্জার রেকর্ড ধোনিহীন চেন্নাই সুপার কিংসের(CSK)। পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন সিএসকের(CSK) দাপট কি ক্রমশ ফিকে...

দলনেত্রীর কড়া বার্তার পরেই প্রার্থীপদ প্রত্যাহার মনিরুলের

মুর্শিদাবাদের সামশেরগঞ্জে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী জনসভা থেকে মনিরুল ইসলামকে সাসপেনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banarjee)। এর ২৪ ঘণ্টার...

‘মমতা দিদি’র দেখানো পথে আবগারি দুর্নীতি মামলায় নিজেই সওয়াল করতে চলেছেন কেজরিওয়াল

মমতা দিদির দেখানো পথে হেঁটে এবার আবগারি দুর্নীতি মামলায় দিল্লি হাই কোর্টে (Delhi High Court) নিজেই  সওয়াল করতে...