Monday, April 6, 2026

নতুন বন্দর, কেবল ল্যান্ডিং স্টেশন তৈরির ঘোষণা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

ভয়ঙ্কর মহামারি পরিস্থিতিতেও একাধিক পরিকল্পনার কথা জানালো রাজ্য সরকার। নতুন কর্মসংস্থানের লক্ষ্যে এই পরিকল্পনার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাজপুরে নতুন বন্দর তৈরি এবং দিঘায় নতুন কেবল ল্যান্ডিং স্টেশনের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‌অনেকদিন ধরে আমরা তাজপুরে নতুন বন্দর তৈরি করার চেষ্টা করছি। আমরা কেন্দ্রের কাছে আবেদনও জানিয়েছিলাম। কিন্তু তারা কোনও আগ্রহ দেখায়নি। গঙ্গাসাগরে লোহার সেতু করে দেওয়ার কথা বললেও করেনি। আমরা তাই ঠিক করেছি, তাজপুরে যে বন্দরটি হবে সেটা রাজ্য সরকারই তৈরি করবে। এরজন্য টেন্ডারও ডাকা হবে। বন্দর তৈরি হলে চাকরির সম্ভাবনা তৈরি হবে। আমদানি–রফতানির ব্যবসা বৃদ্ধির সঙ্গে অর্থনৈতিক উন্নতিও হবে।”

কেবল ল্যান্ডিং স্টেশন তৈরি হওয়ার প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “দিঘায় তৈরি হচ্ছে এই কেবল ল্যান্ডিং স্টেশন। এতে জিও ১ হাজার কোটি টাকা লগ্নি করেছে। এখানে মোবাইল নেটওয়ার্ক নিয়ে কাজ হবে। মোবাইলের যন্ত্রাংশও তৈরি করা হবে।”

Related articles

ভোটার তালিকায় নাম না থাকায় আত্মঘাতী! মানুষের চূড়ান্ত অনিশ্চয়তা, দাবি তৃণমূলের

প্রতিদিন নতুন নতুন এলাকা। মানুষের আতঙ্ক ও উদ্বেগের ছবিটা সেই এক। প্রতিদিন অন্তত একজন করে সহনাগরিকের প্রাণনাশের ঘটনা...

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...